চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জগদ্ধাত্রী পুজোতে প্লাস্টিক শূন্য চন্দননগর

নিজস্ব প্রতিনিধি: প্লাস্টিক(Plastic) শূন্য জগদ্ধাত্রী পুজো(Jagadhatri Puja) করে নজির গড়তে চলেছে চন্দননগর(Chandannagore)। প্যান্ডেল থেকে শুরু করে, ভোগের প্যাকেট সর্বত্র বর্জন করা হবে প্লাস্টিক। কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি(Central Puja Comeety) এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা মেনে চন্দননগরের সবকটি পুজো প্যান্ডেলে প্লাস্টিক ছাড়াই হবে জগদ্ধাত্রী পুজো। দুর্গাপুজোতে মানুষ যেভাবে কলকাতাতে ভিড় জমায়, ঠিক তেমনি জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরের ভিড় চোখে পড়ার মতো। জগদ্ধাত্রী পুজোর আয়োজনে চন্দননগরের বিশেষ সুনাম রয়েছে। এই সুনাম ধড়ে রাখতে অভিনব উদ্যোগ নিয়েছেন শহরের কেন্দ্রীয় পুজো কমিটি। এবারে সব ধরনের প্লাস্টিক দূরে রেখে করা হবে জগদ্ধাত্রী পুজো।

কেন্দ্রীয় পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ এই বিষয়ে জানিয়েছেন, ‘পুজোকে সার্বিক প্লাস্টিক মুক্ত রাখার উদ্যোগ নিয়েছি আমরা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো আর জেলাতে সীমাবদ্ধ নেই। এই পুজোর সুনাম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমাদের পুজোকে বিশ্বখ্যাত করেছে সাধারণ মানুষ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্লাস্টিক যেভাবে পরিবেশকে বিষাক্ত করে তুলছে তাতে মানবসভ্যতা একদিন ধ্বংস হয়ে যাবে। তাই পরিবেশ দূষণ বন্ধ করে মানবসমাজকে বাঁচাতে আমরা প্লাস্টিক শূন্য জগদ্ধাত্রী পুজোর আয়োজন করছি। বিন্দুমাত্র প্লাস্টিক রয়েছে এমন কোনও জিনিস আমরা পুজো মণ্ডপে ব্যবহার করব না। ভোগের প্যাকেট থেকে শুরু করে প্যান্ডেলের রং সর্বত্র থাকবে প্লাস্টিক শূন্য।’ চন্দননগরে সব মিলিয়ে প্রায় ১৭১টি পুজো প্যান্ডেলে জগদ্ধাত্রী পুজো হয়। যার মধ্যে ৪২টি পুজো হয় ভদ্রেশ্বরে। এর মধ্যে একটাও পুজো প্যান্ডেলে প্লাস্টিক ব্যবহার হবে না। চন্দননগর কেন্দ্রীয় পুজো কমিটি প্লাস্টিক বর্জনের এই অভিনব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।

Published by:

Share Link:

More Releted News:

অভিষেকের রোড শোয়ে জনজোয়ার, বিজেপি-সিপিএমে ভাঙন

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হুমায়ুন কবীর, যুবকের কীর্তিতে হুলস্থূল

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

‘নির্বাচনের ব্লু-প্রিন্ট চুরি করাতেই অভিযান’ অভিযোগ তৃণমূলকর্মীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ