হ্যাকার হানায় ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা গায়েব, এফআইআর দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার টাকা গায়েব,FIR ৪ টি স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে, প্রত্যাহারের দাবি প্রধান শিক্ষক সংগঠনের।হ্যাকার(Hacker) হানায় ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা গায়েবের ঘটনায় প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তা প্রত্যাহারের দাবি তুলল প্রধান শিক্ষকদের সংগঠন। এই ইস্যুতে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারর্স অ্যান্ড হেডমিস্ট্রেস সংগঠনের তরফে ডিএম ও ডিআই অফিসে ডেপুটেশন দেওয়া হয়। পূর্ব মেদিনীপুর জেলায় চারটি স্কুলে মোট ৬৪জন পড়ুয়ার তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে সাইবার অপরাধীরা।

বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীর নাম ও অ্যাকাউন্ট নম্বর সরিয়ে হ্যাকাররা নিজেদের অ্যাকাউন্ট নম্বর এন্ট্রি করে দেয়। চণ্ডীপুর থানার(Chandipur P.S.) মুরাদপুরে বিবেকানন্দ বিদ্যাপীঠ, দিবাকরপুরহাইস্কুল, নন্দকুমার থানার ব্যবত্তারহাট আদর্শ হাইস্কুল ও মহিষাদলের নাটশাল হাইস্কুলের একাদশ ও দ্বাদশের মোট ৬৪জনপড়ুয়া প্রতারিত। মাথাপিছু ১০হাজার টাকা করে মোট ৬লক্ষ ৪০ হাজার টাকা হ্যাকারদের অ্যাকাউন্টে চলে গিয়েছে। এই ঘটনায় ওই চার উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর করেছেন ডিআই (মাধ্যমিক)।

প্রধান শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক মৃন্ময় মাজি বলেন, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের লাইভ স্ট্রিমিংয়ে হ্যাকররা ঢুকে নোংরা ভিডিও পোস্ট করে দিচ্ছে। সংসদের ডেটা হ্যাক করে নিচ্ছে হ্যাকাররা। সেই জায়গায়
‘বাংলার শিক্ষা পোর্টাল’ হ্যাক করা সাইবার হ্যাকারদের(Cyber Hacker) কাছে খুব কঠিন নয়। এরকম একটি ঘটনায় প্রধান শিক্ষকদের কাঠগড়ায় দাঁড় করিয়ে যেভাবে এফআইআর করা হল, সেটা অনভিপ্রেত। তাছাড়া, অন্য জেলাতেও একই ঘটনা ঘটেছে। কিন্তু, সেই সব জেলায় প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এফআইআরের ঘটনা ঘটেনি। আমাদের দাবি, অবিলম্বে ওই চার শিক্ষকের বিরুদ্ধে এফআইআর(FIR) প্রত্যাহার করা হোক। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে