ব্যারাকপুর , ডোমজুড়, রানাঘাট ও আসানসোলের পর চন্ডীতলায় সোনার দোকানে ডাকাতি

Share:

নিজস্ব প্রতিনিধি,হুগলি: রাজ্যে ফের সোনার দোকানে ডাকাতি। ব্যারাকপুর, ডোমজুড়ের পর এবার রবিবার ছুটির দিনে হুগলির চণ্ডীতলায় ডাকাতি। রবিবার দুপুরে দোকান বন্ধ করার সময় দুই দুষ্কৃতী ক্রেতা সেজে দোকানে ঢোকে। দোকান এক প্রকার ফাঁকাই ছিল ।সেই সুযোগকে কাজে লাগায় দুষ্কৃতীরা।একজন দোকানে থাকা মালিককে একটার পর একটা গহনা দেখাতে বলে।অপর জন দোকানের গেটের সামনেই বসে থাকে।দোকান মালিক কিছু বোঝার আগেই সোনার চেন,আংটি সহ একাধিক সোনার তৈরি সামগ্রী পকেটে ভোরে চম্পট দেয় দুই দুষ্কৃতী।দুজনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে দাবি করেন দোকানের মালিক এবং দুজনেই হিন্দিভাষী অর্থাৎ ভিন রাজ্যের বাসিন্দা বলেই দাবি দোকান মালিকের।

দুই দুষ্কৃতির কার্যকলাপ সিসিটিভি(CCTV) ক্যামেরায় ধরা পড়েছে।ইতি মধ্যেই চন্ডিতলা থানায় অভিযোগ দায়ের হয়েছে।ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় রীতিমত আতঙ্কিত এলাকার ব্যবসায়ীরা। আসানসোল দুর্গাপুর বাঁকুড়া সহ একের পর এক সোনার দোকানে(Gold Shop) ডাকাতির ঘটনায় যখন দুষ্কৃতীরা গ্রেফতার হচ্ছে সেই সময় হুগলির চন্ডীতলায় সোনার দোকানে প্রকাশ্য দিবালোকে ডাকাতির ঘটনায় ফের চাঞ্চল্য ছড়িয়েছে ব্যবসায়ী মহলে। পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার কাজ শুরু করেছে।

অন্যদিকে,গোপন সুত্রে খবর পেয়ে ঘুটিয়ারীশরীফ ফাঁড়ির (Ghutiarisarif Police Fari)পুলিশ শনিবার রাতে চড়কডাঙা গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে সফিউল্লা মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০৫ গ্রাম হেরোইন(Drug), নগদ ৩৭০০ টাকা ও একটি মোবাইল ফোন। ধৃতের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। ধৃতকে রবিবার আলিপুর আদালতে পেশ করা হয়। নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরো তদন্ত করতে চাইছে পুলিশ।

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন