চন্দ্রকোণায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলু চাষ, বিঘের পর বিঘে জমি জলের তলায়

Share:

নিজস্ব প্রতিনিধি , চন্দ্রকোণা: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা- ২ নম্বর ব্লকের কইগেড়া গ্রামে টানা বৃষ্টিতে বিপর্যস্ত আলু চাষ। বিঘার পর বিঘা জমি জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার চাষিরা।অকাল বৃষ্টির জেরে মাঠে জল জমে আলুর(Patato) ফসল কার্যত নষ্ট হওয়ার মুখে। অনেক চাষি ইতিমধ্যেই জমি থেকে আলু তোলার কাজ শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ বৃষ্টিতে সেই কাজ থমকে যায়। জমিতে জল দাঁড়িয়ে থাকায় আলু পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।চাষিদের অভিযোগ, একদিকে যেমন প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তাঁরা আর্থিকভাবে ভেঙে পড়েছেন।

অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন, ফলে ফসল নষ্ট হলে চরম সঙ্কটে পড়তে হবে তাঁদের।প্রশাসনের কাছে দ্রুত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। চাষীদের দাবি যে আলুর ফলন হয়েছে জমিতে সেই তিনভাগের মধ্যে একভাগ আলু তোলা হয়েছে বাকি দু’ভাগ আলু ক্ষেতের জমা জলে পড়ে রয়েছে। যে একভাগ আলু তোলা হয়েছে সেই আলু বৃষ্টির জলে ভিজে গিয়েছে। আলুর ফলন এইবার বেশি হয়েছে। কিন্তু চাষিরা ভালো দাম পাচ্ছে না।

ফলে কালবৈশাখীর ঝড় শিলা বৃষ্টি লোকসানের দুর্যোগ নামিয়ে এনেছে আলু চাষীদের(Patato Farmers) কপালে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে রবিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলার পর আগামী সপ্তাহে ফের শুক্রবার থেকে বঙ্গে দুর্যোগ শুরু হবে। আবার কালবৈশাখীর ঝড় বৃষ্টি ইত্যাদি শুরু হবে আগামী সপ্তাহের শুক্রবার থেকে। মাঝে কয়েকটা দিন বঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়বে। ইতিমধ্যে আলু চাষের পাশাপাশি আমের ফলনেও ক্ষতি হয়েছে শিলাবৃষ্টির দরুন।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের