চন্দ্রকোণাতে রাজ্য সড়কে কালীপুজোর চাঁদার জুলুমবাজি, প্রতিবাদের রাস্তা অবরোধ

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোণা: রাজ্য সড়কে চাঁদার জুলুমবাজি, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটে। রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ করে ট্রাক চালকরা(Truck Drivers)।রাজ্য সড়কে চাঁদার জুলুমবাজি, দাবি মতো চাঁদা না দেওয়ায়, ভেঙে দেওয়া হল পণ্যবাহী লরির সামনের হেডলাইট(HeadLight) ভাঙ্গার প্রতিবাদ করায় মারধর করা হয় গাড়ির চালককে এমনই অভিযোগ। এই ঘটনার পরেই রাজ্য সড়কের উপর আড়াআড়িভাবে গাড়ি রেখে বিক্ষোভে শামিল গাড়ি চালকেরা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা(Chandrakona) ১ নাম্বার ব্লকের ঘাটাল – আরামবাগ রাজ্য সড়কের জাড়া এলাকায়।

ঘটনায় ঘটনা কি ঘিরে তুমুল উত্তেজনা উত্তেজনার সৃষ্টি হয়, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে যাত্রীবাহী বাসসহ পণ্যবাহী লড়ি ও অন্যান্য গাড়িগুলি, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে অসুবিধায় পড়তে হয় সাধারণ মানুষজনকেও। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন কে। খবর পেয়ে চন্দ্রকোণা থানার(Chandrokona P.S.) বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।এদিকে, এক রাজনৈতিক নেতার মদতে অবৈধভাবে গড়ে উঠেছে মদ ও জুয়ার আসর। মদ খেয়ে জলে পড়ে মৃত্যু ঘিরে উত্তেজনা দেখা দেয় ভূপতিনগরে(Bupatinagar)। এলাকায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে,ভগবানপুর – ২ ব্লকের ভূপতিনগরের বাসুদেববেড়িয়া(Basudebberia) এলাকায় গ্রামে অবৈধ মদ এবং জুয়ার ঠেকে ভাঙচুর ঘিরে উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা ভাঙচুর করে অবৈধ ঠেক। কারণ গত ১৯ তারিখ রাত্রে ওই জায়গায় মুক্তিপদ বারিক(Muktipada Barik) নামে একজন ব্যক্তি মদ খেতে যায় । পরে সারারাত্রি নিখোঁজ থাকে সে। পরের দিন সকালে একটি পুকুরে তার দেহ ভাসতে দেখা যায়। এলাকার বাসিন্দা মুক্তিপদ বারিকের মৃতদেহ দেখে সেই জনরোষ গিয়ে অবৈধ মদ ও জুয়ার আসরের উপরে ক্ষোভ আছড়ে পড়ে । ওই গ্রামেরই বাসিন্দা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। অম্বিকেশ মান্না সহ তার দলবলের নেতৃত্বে এই অবৈধ ব্যবসা দিনের পর দিন চলতো বলে অভিযোগ এলাকাবাসীর। ঐ অবৈধ ব্যবসায়ীর নাম সোনা বারিক। এই ব্যবসায়ীর দোকান ভাঙতে গেলে অম্বিকেশ বাহিনী বাধা দেয়। তার পরই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে। তারা পিছু হটতে বাধ্য হয়। খবর গেছে ভূপতিনগর থানায় এলাকায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলার পরেই আমেরিকার অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি