নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করল গ্রামবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,চন্দ্রকোনা: নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে। প্রতিবাদে রাস্তার কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা। ঘটনাস্থল পশ্চিম মেদনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ভান্ডারিয়া গ্রাম(Bhandaria Gram)। গ্রামবাসীদের অভিযোগ ,প্রায় দেড় বছর আগে রামজীবনপুর বাইপাস(By Pass) থেকে শোলা পর্যন্ত কংক্রিটের তৈরি ২ কিমি ৬০০ মিটার রাস্তার কাজের জন্য বরাদ্দ করা হয়েছিল ১কোটি ৩০ লক্ষ ৬৩ হাজার ৮২৩ টাকা। কাজ শুরু হলেও কোন কারনে থমকে যায় বাকি রাস্তার কাজ। অবশেষে ভান্ডারিয়াতে রাস্তার কাজ শুরু হলেও নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা কাদাযুক্ত নিম্নমানের বালি, গুটি সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। ।

এমনই অভিযোগ তুলে সরব হলেন গ্রামবাসীরা। রাস্তা তৈরীর দুদিনের মধ্যেই একাধিক জায়গায় দেখা দিয়েছে ফাটল। ঘটনার কথা গ্রামবাসীরা ঠিকাদার কর্তৃপক্ষকে জানাতেই ঠিকাদার কর্তৃপক্ষর সাথে গ্রামবাসীদের বচসা শুরু হয় বারংবার। যদিও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে এ কথা স্বীকার করে নেন ঠিকাদার কর্তৃপক্ষ । গ্রামবাসীরা বলেন যতক্ষণ না পর্যন্ত নিম্নমানের সামগ্রী পরিবর্তন করে নতুন করে রাস্তা তৈরীর সামগ্রী না আনা হচ্ছে ততক্ষণ রাস্তার কাজ বন্ধ থাকবে।

যদিও এ বিষয়ে ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য দুলাল লোহার জানান গ্রামবাসীদের অভিযোগ সত্য নিম্নমানের সামগ্রী দিয়েই রাস্তা তৈরি হচ্ছে। সামগ্রী পরিবর্তন না করা পর্যন্ত গ্রামবাসীদের কথা মেনে রাস্তার কাজ বন্ধ থাকবে। ঘটনা ঘিরে এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা। গ্রামবাসীদের স্পষ্ট দাবি ঢালাই করার পরের দিনে রাস্তায় ফাটল দেখা দিচ্ছে। জলের মধ্যে নিম্নমানের বালি দিয়ে কোনোভাবে ঢালাই করা হচ্ছে। এই রাস্তা বেশি দিন টেকসই হবে না।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে