চাপড়াতে যুবককে অপহরণ, ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার ,গ্রেফতার ২ অপহরণকারী

Share:

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর : চাপড়া থানার পুলিশের বড় সাফল্য। অপহরণের পর লক্ষধিক টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনায় গ্রেফতার ২। বড়সড় সাফল্য পেল কৃষ্ণনগর জেলা পুলিশ। যুবক অপহরণের অভিযোগ পেয়ে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করল পুলিশ।এর মূল কৃতিত্ব চাপড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ্য মুখার্জী জানান, গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে।পুলিশ সূত্রে খবর,রবিবার দুপুরে অপহরণের পর তিন লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে যুবকের মায়ের কাছে। এর পরই ওই যুবকের মা মাছুরা ঘরামি,পুলিশের দ্বারস্থ হন।তদন্তে নেমে প্রায় সঙ্গে সঙ্গেই অপহরণের ছক ধরে ফেলেন পুলিশকর্তারা।

সেইমতো অপারেশন চালিয়ে মেলে সাফল্য।জানা গিয়েছে,চাপড়া থানার তালুখোদা গ্রামে বাসিন্দা মাছুরা ঘারামি তার ছেলে চাপড়া বাজারে আত্মীয়য়ের বাড়িতে গিয়েছিলেন উস্তম সেখ।সেখান থেকে বেরনোর পর আমজাদ সেখ নামে এক ব্যক্তি-সহ কয়েক জন উস্তামকে অপহরণ করে নিয়ে যায়। এর পর ফোন করে তিন লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় মায়ে কাছে। সঙ্গে সঙ্গে চাপড়া থানার দ্বারস্থ হন মা। গোটা বিষয়টি জানান।চাপড়া থানার পুলিশ তদন্তে নামেন।প্রথমে এলাকার একটি রুট ম্যাপ আঁকিয়ে নেন তিনি।সেই রুট ধরে প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে অপহরণকারীদের মোবাইল ফোনে সূত্র ধরে গতিবিধি নজরে এনে অভিযান চালান পুলিশ আধিকারিকরা।

অপহরণকারীদের নাম,পরিচয় জানতে পারেন।চাপড়া থানার(Chapra P.S.) আলফা গ্রামে বাসিন্দারা আমজাদ সেখ ও ফিরোজ সেখ পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানা(Nadanghat P.S.) এলাকার উস্তাম সেখকে অপহরণ করে বলে জানতে পারে। এরপর নাদন ঘাট থেকে ওই যুবককে উদ্ধার করে পুলিশ ।সোমবার ধৃতদের কৃষ্ণনগর জেলা দায়ের আদালতে হাজির করা হয়। পুলিশের তরফে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় বলে পুলিশ সূত্রে খবর ।

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’