লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

শান্তিপুরের দুর্গা প্রতিমা নিয়ে ট্রেনের মধ্যেই তুলকালাম! ছানা ব্যবসায়ীদের বিরুদ্ধে দাদাগিরি ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ। ক্ষুব্ধ মৃৎশিল্পীদের সংগঠন।

Share:

নিজস্ব প্রতিনিধি: শান্তিপুরের দুর্গা প্রতিমা নিয়ে ট্রেনের মধ্যেই তুলকালাম! ছানা ব্যবসায়ীদের বিরুদ্ধে দাদাগিরি ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ। ক্ষুব্ধ মৃৎশিল্পীদের সংগঠন। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেলকর্তৃপক্ষর। ঠিক কী হয়েছে? শুধুমাত্র ভাঙা রাস কিংবা তাঁত শাড়ির জন্য নয়, শান্তিপুরের মৃৎশিল্পের খ্যাতি রাজ্য ছাড়িয়ে দেশ-বিদেশেও সমাদৃত। তবে সম্প্রতি রেলের ভেন্ডার কামরায় প্রতিমা নিয়ে যাওয়ার সময় ছানা ব্যবসায়ীদের কয়েকজন মৃৎশিল্পীদের সঙ্গে চরম দুর্ব্যবহার, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ। শুধু তাই নয়, তাঁরা প্রতিমাও ভাঙচুর করেছে বলেও অভিযোগ। সোমবার (৫ অক্টোবর) শান্তিপুর থেকে শিয়ালদহগামী ডাউন লোকালে ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লকের বাসিন্দা শ্রী শত্রুঘ্ন শোভন করের বাড়িতে প্রতি বছর দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। তাঁর প্রবাসী পুত্র অভ্যুদয়েশ্বর করের নামে আয়োজিত এই পুজোর জন্য দূর্গামূর্তি আনা হয় শান্তিপুর থেকে। সেখানকার তরুণ মৃৎশিল্পী সৌম্যদীপ মণ্ডলের হাতে সাড়ে পাঁচ ফুটের এই প্রতিমা তৈরি হয়। গত ৫ অক্টোবর শান্তিপুর স্টেশন থেকে দুপুর ২টো ২২ মিনিটের ডাউন শিয়ালদহ ট্রেনের প্রথম ভেন্ডার কামরায় নির্দিষ্ট টিকিট কেটে প্রতিমাটি সুন্দরবনের উদ্দেশ্যে তোলা হয়। অভিযোগ, ট্রেনটি ফুলিয়া স্টেশনে পৌঁছতেই একদল ছানা ব্যবসায়ী জোরপূর্বক কামরায় ঢুকে দাদাগিরি শুরু করে। পুজো উদ্যোক্তা বৃদ্ধ শত্রুঘ্নবাবুকে ঘাড়ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয় এবং প্রতিমাটিকে দরজা পর্যন্ত টেনে-হিঁচড়ে নামানোর চেষ্টা করা হয়। পরবর্তীতে কামরায় উপস্থিত সাধারণ যাত্রী ও রেল আধিকারিকদের হস্তক্ষেপে প্রতিমাটি পুনরায় কামরায় তোলা সম্ভব হলেও, ততক্ষণে ঘটে যায় চরম অঘটন।

অভিযোগ, কামরা জুড়ে ছানার পুটুলি এমনভাবে রাখা হয়েছিল যে, তার নোংরা জল গড়িয়ে কার্তিক ও গণেশ মূর্তির নিচে চলে যায়। ফলে মূর্তির মাটি নরম হয়ে যায়। শুধু তাই নয়, প্রতিমার গায়ে পা লাগানো, ধূমপান করা এবং প্রতিমা নামিয়ে সাধারণ কামরায় চলে যেতে বাধ্য করার মতো অভিযোগও উঠেছে। বাড়ি পৌঁছনোর পর দেখা যায় প্রতিমার আঙুল এবং গয়নাগাটি ভেঙে চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অমানবিক ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মৃৎশিল্পী সৌম্যদীপ মণ্ডল। এই ঘটনায় তিনি রানাঘাট জিআরপি (GRP)-তে লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে মৃৎশিল্পীদের সংগঠনও। নদিয়া জেলা কুম্ভকার সমিতির সাধারণ সম্পাদক মুন্না পাল ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ‘বিগত দিনেও বাথনা স্টেশনে একইভাবে গণেশ প্রতিমা নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছিল। বাইরে থেকে মানুষ নিষ্ঠা ভরে প্রতিমা নিয়ে যেতে আসেন, অথচ ট্রেনে এই ধরনের অসহযোগিতা ও দাদাগিরি শান্তিপুরের সুনাম ও মৃৎশিল্পীদের রুটিরুজিতে আঘাত হানছে।’ অল ইন্ডিয়া কুম্ভকার সমিতি ও রাজ্য নেতৃত্বের মাধ্যমে রেলের শীর্ষ কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা ও কঠোর পদক্ষেপের দাবি জানানো হবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তবে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। 

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

পুজোয় সারাদিন ঘুরেও সুগন্ধির ঘ্রাণ দীর্ঘস্থায়ী করতে চান? মেনে চলুন ৮ পদ্ধতি

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের