নাগরাকাটায় মৃতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগরাকাটা : নাগরাকাটাতে গিয়ে মৃতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরাকাটার ত্রাণশিবিরে গিয়ে মৃতদের পরিবারের সদস্যদের হাতে চেক দেওয়ার পাশাপাশি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। যাঁদের ব্য়াঙ্কে অ্যাকাউন্ট নেই, তাঁদের অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য পুলিশ ও জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন। উত্তরবঙ্গ বিপর্যয়ে মৃতদের পরিবারের সঙ্গে এদিন কথা বলেছেন মুখ্য়মন্ত্রী। নাগরাকাটায় মৃত ৫জনের পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। পরিবারের একজনকে হোমগার্ডের চাকরির কথাও বলেছেন। এই বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের উদ্দেশে রওনা হওয়ার আগে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন দুর্যোগে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা এবং পরিবারের এক জন করে সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে । সেই মতো নাগরাকাটা পৌঁছেই সেখানে মৃতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যবেক্ষণে আগেই তিনি ধূপগুড়িতে  মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৌঁছে আগে যাবেন হাসিমারা। সেখান থেকে যান হাসিমারা। সেখান থেকে পৌঁছেছেন নাগরকাটায়। মুখ্যমন্ত্রী এদিন জানিয়েই দিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে  যত দূর যাওয়া সম্ভব, তত দূর যাওয়ার চেষ্টা করবেন। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন  রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।  মঙ্গলবার মুখ্যমন্ত্রী যাবেন মিরিকের দিকে। টানা বৃষ্টি ও ভূমিধসে সবথেকে বেশি দার্জিলিঙে মিরিক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সমস্ত এলাকা খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেছেন, যাদের ঘর বাড়ি ভেঙে গিয়েছে, সেগুলো সমীক্ষা করে দেখা হবে। প্রবল বৃষ্টি ও ভূটান থেকে আসা জলেই এত বড় বিপর্যয় হয়েছে। প্রয়োজনীয় নথি যা নষ্ট হয়েছে, তারজন্য আলাদা করে সরকারের পক্ষ থেকে ক্যাম্প করে ব্যবস্থা করা হবে। সেই সকল নথি ফের তৈরি করে দেওয়া হবে। যাঁরা নিখোঁজ রয়েছেন, তাঁদের খোঁজ চালিয়ে পরিবারের কাছে খবর দেওয়ার নির্দেশ দিয়েছেন। সকলকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সবাই মিলে বিপর্যয়ের মোকাবিলা করার কথা বলেছেন। তিনি আরও বলেছেন, যে সকলকে পর্যটকরা আটকে রয়েছেন, তাঁদের পরিবারকে চিন্তা না করার কথাও বলেছেন। এদিন ক্ষতিগ্রস্থদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, কোনও ভয় পাওয়ার কারণ নেই। সরকার তাঁদের পাশে রয়েছে। জল নামার পরেই সমীক্ষা করে ঘর বাড়ি তৈরি করে দেওয়া হবে।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার