রিচা ঘোষের নামে শিলিগুড়িতে ক্রিকেট স্টেডিয়াম গড়ার ঘোষণা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপজয়ী রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরবঙ্গ থেকে ক্রিকেট স্টেডিয়াম করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭ একর জমি রয়েছে চাদমুনিতে। সেখানেই স্টেডিয়াম তৈরির কথা বলা হয়েছে। তিনি বলেছেন, স্টেডিয়ামটি রিচার নামে করা হোক। এরফলে তাঁর অবদানও মানুষের মনে থাকবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার কথা শুনে আবেগতাড়িত হয়ে পড়েন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ।

শনিবার কলকাতায় ইডেন গার্ডেনে রিচা ঘোষকে সম্মানিত করেছে সিএবি ও রাজ্য সরকার। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি নিজের হাতে রিচা ঘোষের হাতে সোনার ব্যাট বল তুলে দিয়েছেন। পাশাপাশি নিজের গলার মাফলার পরিয়ে দিয়েছেন রিতার মায়ের গলায়। রিচা ঘোষের মা-বাবার অবদানকে সকলের একথায় স্বীকার করে নিয়েছেন। বাংলাকে গর্বিত করেছে রিচা। তার পিছনে তাঁর বাবা-মায়ের গুরুত্বপূর্ণ অবাদান রয়েছে। তাই মঞ্চেই রিচা ঘোষের মাকে নিজের গলার মাফলার পরিয়ে দিয়ে সম্মানিত করলেন মুখ্যমন্ত্রী। এদিন ইডেনে আসার আগে রিচাকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। সেখানেও তাঁকে সম্মানিত করা হয়েছে। লালবাজার থেকে সোজা বাবা-মাকে নিয়ে ইডেনে পৌঁছে গিয়েছেন রিচা। বাবা-মাকে গর্বিত করার পাশাপাশি গোটা দেশ বাংলাকেও গর্বিত করেছে রিচা। সদ্য সমাপ্ত মহিলা বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা এসেছে রিচা ঘোষের ব্যাট থেকে। মোট ১২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। সেমিফাইনাল ও ফাইনালে দ্রুত রান করে দলকে ভালো জায়গায় পৌঁছে দিয়েছেন রিচা।

 সোমবার মুখ্যমন্ত্রী বলেছেন, ক্রিকেট মহিলা বিশ্বকাপে জয় পেয়েছে ভারত। তারমধ্যে রয়েছেন রিচা ঘোষ। চার অবদান মনে রাখতেই এই বিশেষ স্টেডিয়াম তৈরি করা হোক।

বিয়ের জন্য চাপ! প্রেমিক-ভাগ্নেকে নৃশংসভাবে খুন মামির

দিল্লি আদালতে যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের