বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তফসিলি জাতি উপজাতির জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তফসিলি জাতি উপজাতি এবং পিছরেবর্গের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, শুক্রবার (১৩ মার্চ) নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুখবর ঘোষণা করলেন তিনি। বিরোধীরা এই সম্প্রদায়কে নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করলেও কাজ দিয়ে তাঁর জবাব দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।  সম্প্রতি দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বঙ্গ সফরে এসেছিলেন। তখন প্রোটোকল সংক্রান্ত কিছু সমস্যা দেখা দেয়। যাতে রাজ্য সরকার দায়ি ছিল না। কিন্তু প্রধান বিরোধীদল বিজেপি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকে নিয়ে রাজনীতি শুরু করে দেয়। এবার এই কাজের মাধ্যমেই মাস্টারস্ট্রোক  দিলেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্সপোস্টে তিনি লিখেছেন, রাজ্য সরকার শীঘ্রই মুন্ডা (এসটি), কোরা (এসটি), ডোম (এসসি), কুম্ভকার (ওবিসি) এবং সদগোপ (ওবিসি) সম্প্রদায়ের জন্য পাঁচটি নতুন সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ড গঠন করতে চায়। এই সম্প্রদায়গুলি বাংলার কাঠামোর অবিচ্ছেদ্য অঙ্গ। তাদের সকলকে মুখ্যমন্ত্রী আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি আরও লিখেছেন, এই বোর্ডগুলি উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং চাকরি নিশ্চিত করার পাশাপাশি তাঁদের অনন্য ভাষা এবং ঐতিহ্যকে রক্ষা করবে। তারা ঐতিহ্যবাহী অধিকার রক্ষা করবে। আরও আর্থ-সামাজিক অবস্থা উন্নতি হবে।

২০১৩ সাল থেকে এই সম্প্রদায়ের জন্য এই জাতীয় অনেক বোর্ড প্রতিষ্ঠা করা হয়েছে। এই সকল বোর্ড তাদের সকল ধরনের উন্নয়ন নিশ্চিত করে। মা, মাটি, মানুষের প্রতি আমাদের অঙ্গীকার রয়েছে। আমরা মনে করি যে কোনও সম্প্রদায় পিছিয়ে নেই। আমাদের লক্ষ্য অগ্রগতি ও সমর্থনের মাধ্যমে প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানো। জয় বাংলা!

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর