‘মানুষের ছোবল তো খাওনি, এবার খেতে হবে’- SIR ইস্যুতে মুখ্য নির্বাচন কমিশনারকে কুর্সিবাবু বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: জোড়াসাঁকোর মঞ্চ থেকে SIR ইস্যুতে মঙ্গলবার বারবার দিল্লির নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার তাঁকে আক্রমণ করেছেন কুর্সিবাবু বলে।

মুখ্যমন্ত্রীর কথায়, “শেষ SIR বাংলায় হয়েছিল ২০০১ সালের নির্বাচনের পর। ২০০৪ সালে লোকসভার নির্বাচন হয়। সেই লিস্টে নির্বাচন হয়েছিল। পুরো SIR প্রক্রিয়া করতে দুই থেকে আড়াই বছর সময় লেগেছিল। এখন যিনি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন মোদি বাবু ও অমিত সাহকে সন্তুষ্ট করার জন্য সেই কুর্সি বাবু, আপনার ইতিহাস পাতিহাস হবে। এক জনেরও যদি নাম বাদ যায় বিজেপি সরকার ভেঙে দেব। আমিও অনেক কিছু জানি।”

তাঁর আরও সংযোজন, “অভিষেককে বলছে তোর পিসির জন্মের সার্টিফিকেট নিয়ে আয়। ওরা পিসি মাসিকে সম্মান করে না। আমরা তো জন্মেই চলে এসেছি, বাড়িতেই আমাদের জন্ম। কোথা থেকে বার্থ সার্টিফিকেট আসবে। স্কুলে ভর্তির সময় জন্ম তারিখ দেওয়া হয়েছিল। আমি সাত বারের সাংসদ, তিন বারের মুখ্যমন্ত্রী, চারবারের কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরেও তোমাকে আমাকে কৈফিয়ৎ দিতে হবে আমার ডেট অফ বার্থ নিয়ে।”

বারবার কুর্সিবাবু বলে অভিহিত করে জ্ঞানেশ কুমারকে রীতিমতো তোপ দেগে বলেছেন, “ইলেকজশন বাউন্ড চারটে রাজ্য। অসমে ডাবল ইঞ্জিন সরকার যেখানে চলে সেখানে কেন কুর্সিবাবু SIR করলেন না? বারবার বলছে বাংলায় রোহিঙ্গা ঢুকছে। আমাদের তো বর্ডার নেই। রোহিঙ্গা আসলে কি বাংলা দিয়ে আসছে? কুর্সি বাবু চ্যালেঞ্জ করছি তোমায়, নর্থ ইস্টে নির্বাচন করো। বাংলাদেশিরা তো ত্রিপুরা, অসম হয়েও আসে। বিজেপি গোখরো সাপ হয়ে গিয়েছে। মানুষের ছোবল তো খাওনি, এবার খেতে হবে।” 

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি