মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী হওয়ার পর একাধিক জেলা নিয়ে প্রশাসনিক সভা করছেন শুভেন্দু অধিকারী। এবার মালদহে প্রশাসনিক সভা করতে আসছেন তিনি। মালদহের কলেজ অডিটোরিয়ামে এই বৈঠক বসবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ জেলা নিয়ে এদিন প্রশাসনিক বৈঠক করতে চলেছেন তিনি। এই বৈঠকে চার জেলার প্রশাসনিক কর্তাদের হাজির থাকার কথা বলা হয়েছে। এদিন কোন বিরোধী বিধায়ক বা সংসদ হাজির থাকেন কিনা সেই দিকেও নজর রয়েছে সকলের।

সূত্রের খবর, মালদহ এবং মুর্শিদাবাদের নদী ভাঙন এবং বন্যার বিষয়ে এদিন আলোচনা হতে পারে। চার জেলার সীমান্ত সমস্যা এবং জমি সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হতে পারে। এই বৈঠকে দুই দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদের প্রশাসনিক কর্তাদের হাজির থাকার কথা। মূলত মালদহ ও মুর্শিদাবাদের নদী ভাঙন ও বন্যা বিষয়টি সেখানে প্রাধান্য পাবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চার জেলার সীমান্ত সমস্যা, সীমান্তের জমি সংক্রান্ত বিষয়টিও গুরুত্ব পাবে বৈঠকে।

মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত থাকার জন্য দলমত নির্বিশেষে আমন্ত্রণ জানানো হয়েছে চার জেলার সমস্ত রাজনৈতিক দলের সাংসদ, বিধায়কদের। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় চপারের পরিবর্তে ট্রেনে আসতে পারেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে মালদহে ছিল সাজোসাজো রব। মালদহ বিমানবন্দর, মালদহ কলেজ অডিটোরিয়াম থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকা ব্যানার, পোস্টারে ঢেকে ফেলা হয়েছে। নিরাপত্তাও কঠোর রাখা হয়েছে।

প্রশাসনিক বৈঠকে আলোচনার বিষয় নিয়ে জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ২০০ বাংলাদেশি আটক হয়েছে। তাদের মালদহের হোল্ডিং সেন্টারে নিয়ে আসা হয়েছে। রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলির মধ্যে মালদহ এবং মুর্শিদাবাদ অন্যতম। স্বাভাবিকভাবে সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি দেওয়ার কাজের অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫