মহাকাল মন্দিরের শিলান্যাস করতে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, কী কী কর্মসূচি?

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পর্যটনকে সবসময়ই আলাদা গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই কারণেই এবার উত্তরে তৈরি করতে চলেছেন মহাকাল মন্দির (Mahakal Temple)। মাটিগাড়া-নকশালবাড়ি এলাকায় মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন তিনি। সেই কারণেই শুক্রবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

দীঘায় জগন্নাথ মন্দির, কলকাতার নিউ টাউনে দুর্গা অঙ্গনের পর শিলিগুড়ির মাটিগাড়া নকশালবাড়িতে মহাকাল মন্দির। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর ঘিরে জোরদার প্রস্তুতি রয়েছে। প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মাটিগাড়া ও সংলগ্ন এলাকায় এখন সাজো সাজো রব। প্রায় ১৮ একর জমির ওপর মন্দির নির্মাণ করা হবে। এই মন্দির নির্মাণের দায়িত্বে থাকবে ওয়েস্ট বেঙ্গল হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা হিডকো। সঙ্গে থাকছে জেলা স্তরের সমস্ত দফতর, পূর্ত দফতর৷ উত্তরবঙ্গের প্রায় সব ক’টি জেলা থেকেই জনপ্রতিনিধিরা এই অনুষ্ঠানে হাজির থাকতে পারেন। পাশাপাশি বিভিন্ন চেম্বার অফ কমার্স-সহ বিশিষ্ট ব্যক্তিদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

শুক্রবার বিকেল চারটে নাগাদ মাটিগাড়ায় ওই শিলান্যাস করা হবে। নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মাটিগাড়ার অনুষ্ঠান শেষ করে মুখ্যমন্ত্রী যাবেন জলপাইগুড়ি। শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। সেখানে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত হাজির থাকতে পারেন। ১৮ একর জমিতে গড়ে ওঠা মন্দিরে প্রায় এক লক্ষ পূণ্যার্থী একসঙ্গে যেতে পারবেন বলে জানা যাচ্ছে।

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের

পায়ে শিকল বাঁধা অবস্থায় নদী থেকে উদ্ধার নব দম্পতির দেহ, আত্মহত্যা নাকি খুন ধোঁয়াশায় পুলিশ

দ্বিতীয় বিয়েতে পথের কাঁটা, বিরিয়ানি খাইয়ে মেয়েকে গলা টিপে মেরে ফেললেন পাষণ্ড বাবা

ডেঙ্গু রোধে পুজোর ছুটিতেও চলবে অভিযান, বন্ধ স্কুল-কলেজে মশার লার্ভা খুঁজবে স্বাস্থ্য দফতর

‘২১ বউ, সবার সঙ্গে আলাদা করে ভিক্ষা করে বেড়াই’, বাংলাদেশি ভিখারির বিস্ফোরক স্বীকারোক্তি

ছাত্রীদের যৌন হেনস্থার দায়ে জেএনইউয়ের অধ্যাপকের পদ থেকে বরখাস্ত কংগ্রেস সাংসদ

বন্যপ্রাণী সংরক্ষণে অভিনব উদ্যোগ, লাদাখে শুর হল ভারতের প্রথম রোমাঞ্চকর তুষার চিতা সাফারি

‘সংখ্যালঘুরা ভোট দিয়েছে, দায়িত্ব আরও বাড়ল,’ বললেন মুখ্যমন্ত্রী

৩৩ বলে ০, ১০ বছর বাদে টেস্ট দলে ফিরে ‘লজ্জার রেকর্ড’ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

মারাদোনার মৃত্যু মামলা: দায়িত্বে থাকা চিকি‍ৎসকের ১২ বছরের কারাদণ্ডের দাবি  

ট্রাম্পের স্বপ্ন ভেঙে শান্তিতে নোবেল পেলেন তামিল বংশোদ্ভুত নাভি পিল্লাই

দুর্গাপুজোর আগে সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরে ফুটল পদ্ম

আইএসএলে খেলতে চান ভোজিনহা, মুখ্যমন্ত্রীর জন্য সই করা জার্সি পাঠালেন কেপ ভার্দের গোলরক্ষক

জ্ঞানেশের অপসারণের দাবিতে ককরোচদের আন্দোলনে জমায়েত রুখতে বাতিল ট্রেন, বন্ধ মেট্রো