মহালয়া থেকেই জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জরী। কাউন্টডাউন শুরু। দেবী দুর্গার মর্ত্যে আগমনের দিন গুনতে শুরু করেছে বাঙালিরা। কলকাতা সহ জেলায় জেলায় জেলায় থিমের প্রতিযোগিতা। প্রতিমা তৈরি ও মণ্ডপসজ্জা এখন শেষলগ্নে। রাজ্যের সর্বত্র জোরকদমে চলছে পুজো প্রস্তুতি। থিমের পুজো ছাড়াও রয়েছে বাড়োয়ারি, বনেদি বাড়ি ও বিভিন্ন ছোটখাটো নামকরা পুজো।

কলকাতার সঙ্গে পাল্লা দিয়ে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে জেলার উদ্যোক্তারাও। তার মধ্যেই মহালয়া থেকেই জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়া ২১ সেপ্টেম্বর। ঐদিন মন্ত্রী ফিরাহাদ হাকিমের চেতলা অগ্রণীর দেবী দুর্গার চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই জেলার একাধিক পুজোর ভার্চুয়াল উদ্বোধন শুরু করবেন বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, গত কয়েক বছর তিন দিন ধরে এই ভার্চুয়াল উদ্বোধন হয়েছে। এবারও সেই নিয়মই বজায় রাখা হয়েছে। মহালয়া থেকে শুরু করে তিনদিন ভার্চুয়াল উদ্বোধন করবেন তিনি। রবিবার মহালয়ার দিন ভার্চুয়াল উদ্বোধন হওয়ার পরে মঙ্গলবার এবং বৃহস্পতিবার দুই দিন জেলার উদ্বোধন হবে। ইতিমধ্যেই কোন কোন জেলার কোন কোন পূজোর উদ্বোধন ভার্চুয়াল করা হবে তার তালিকা তৈরি করা শুরু হয়ে গিয়েছে। প্যান্ডেল থেকে শুরু করে আলোকসজ্জা। জেলায় জেলায় পুজো প্রস্তুতি অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন যে পুজোগুলো, সেই পুজো উদ্যোক্তাদের মধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।   কলকাতার সঙ্গে পাল্লা দিতে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে জেলার দুর্গাপুজোর উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনকে ঘিরে উন্মাদনা শুরু হয়ে গিয়েছে জেলার পুজোগুলির মধ্যে।

ভাপা-মালাইকারি তো অনেক হল, স্বাদ বদলে বানান কড়াই চিংড়ি   

‘দিশাকে চিনি না’, সিবিআই FIR দায়ের করতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা অভিনেতা সুরজ পাঞ্চোলির

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

বাড়িতে ভিতর হঠাৎ রেফ্রিজারেটর বিস্ফোরণ, প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা! পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে আরও বিপাকে শাহরুখ, অজয়, টাইগার

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের