ভিন্ন চিত্র! ত্রাণশিবিরে খুদেদের চকলেট ও টেডি দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, মিরিক : চারদিকে শুধুই যন্ত্রণার ছবি। হারানোর ব্যথা, সর্বহারা হওয়ার দৃশ্য সর্বত্র। একসময় যাঁদের নিজস্ব ঘর, বাড়ি, জমি ছিল, আজ তাঁদের ঠিকানা সরকারি ত্রাণশিবির। একটি ঘরে সারি দিয়ে থেকে দিন কাটাচ্ছেন একাধিক পরিবার। এই যন্ত্রণার মধ্যেও ভিন্ন ছবি ধরা পড়েছে মিরিকের ত্রাণশিবিরে। এখানে থাকা ছোট ছোট ছেলেমেয়েরা মুখ্যমন্ত্রীকে ফুল ও নিজেদের কাঁচা হাতে আঁকা ছবি দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে।

শিশুদের এই উপহার হাসি মুখে গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী। বারবরই ছোটদের সঙ্গে মুখ্যমন্ত্রীর সম্পর্ক অন্যরকম। কখনও কোলে বসিয়ে আদর করা, কখনও চকলেট দেওয়া থেকে আবার কখনও পাশে বসিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মিরিকের এক ত্রাণশিবিরে গিয়েছিলেন তিনি। সেখানে দুর্গতদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন। পাশাপাশই ছোটদের হাতের আঁকা উপহার হিসেবে পেয়ে তাঁদের হাতে ড্রয়িং খাতা, পেলসিল, চকলেট তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি টেডিবিয়ারও দিয়েছেন। সোমবার নাগরাকাটাতে গিয়ে স্কুলপড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে তাঁদের হাতে চকলেট দিয়েছেন।

দুর্যোগে মিরিকে প্রাণ হারিয়েছেন অনেকে। তাঁদের সবধরনের সাহায্যের আশ্বাস দিয়েছএন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। দুর্যোগ বিধ্বস্ত উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। সফরের তৃতীয় দিনে পরিস্থিতি পরিদর্শনে গিয়ে মিরিকে ত্রাণ বিলি করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মিরিকের একটি পরিবারের সঙ্গে বিশেষ ভাবে দেখা করেন তিনি। ভয়াবহ দুর্যোগে ওই পরিবারের তিনজন নিহত হয়েছিলেন। যে বাড়িটিতে বাসিন্দারা থাকতেন সেটি প্রবল বৃষ্টিতে ভেঙে তলিয়ে গিয়েছিল নদীতে। সেই দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছিল বাবা, মা ও মেয়ে’র। সেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি, সান্ত্বনা দেন।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা