মোহভঙ্গ! রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত অভিনেতা- বিধায়ক চিরঞ্জিতের

Share:

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন বারাসাতের তৃণমূল বিধায়ক তথা প্রবীণ অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। দীর্ঘ রাজনৈতিক জীবনের পর বয়স ও শারীরিক সীমাবদ্ধতাকেই এই সিদ্ধান্তের প্রধান কারণ হিসেবে তুলে ধরেছেন তিনি। তাঁর কথায়, মানুষের জন্য কাজ করতে গেলে যে শক্তি ও উদ্যম প্রয়োজন, তা আগের মতো আর নেই। তাই আপাতত ভোটে দাঁড়ানোর ইচ্ছা নেই বলেই জানিয়েছেন তিনি।

চিরঞ্জিত জানিয়েছেন, প্রায় ১৫ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত থেকে মানুষের কাছাকাছি থাকার সুযোগ পেয়েছেন। তবে এখন তিনি মনে করছেন, নতুন প্রজন্মের নেতাদের সুযোগ দেওয়া প্রয়োজন। পাশাপাশি সৃজনশীল কাজ, বিশেষ করে শিল্প ও ব্যক্তিগত আগ্রহের দিকে বেশি সময় দিতে চান বলেও জানিয়েছেন তিনি।তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে, চূড়ান্ত সিদ্ধান্ত অনেকটাই নির্ভর করছে দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। প্রয়োজনে মুখ্যমন্ত্রী অনুরোধ করলে বিষয়টি নতুন করে ভেবে দেখতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, রাজনীতিতে আসার ক্ষেত্রেও দলীয় নেতৃত্বের অনুরোধেই  বড় ভূমিকা নিয়েছিল।

২০১১ সালে রাজ্যে পালাবদলের সময় প্রথমবার বারাসাত থেকে তৃণমূলের টিকিটে জয়ী হন চিরঞ্জিত চক্রবর্তী। এরপর ২০১৬ এবং ২০২১ সালেও একই আসন থেকে জয়ের ধারা বজায় রাখেন তিনি। কিন্তু ২০২৬ সালের নির্বাচনের আগে তাঁর এই অবস্থান রাজ্য রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্য শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের কৌশল, নেতৃত্বের পরিকল্পনা এবং রাজনীতিতে তারকা প্রার্থীদের ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হতে পারে।

বন্ধ ক্যাফেতে রাতভর পার্টি, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ দিল্লিতে, গ্রেফতার ৩

সাধারণ ছবি হয়ে যাবে সিনেমার পোস্টার, কীভাবে বানাবেন এই পোর্ট্রেট?

ওষুধও আর কাজ করবে না! বাড়ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি

ব্যবসায় ভুল সিদ্ধান্তেই হতে পারে সর্বনাশ, সতর্ক থাকুন এই রাশির জাতকরা

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির