SIR কাজের চাপে অসুস্থ, হাসপাতালের বেডে বসে মোবাইলে ফর্ম আপলোড করছেন BLO

Share:

নিজস্ব প্রতিনিধি,চোপড়া: এসআইআর (SIR) সংক্রান্ত অতিরিক্ত কাজের চাপ। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চোপড়া ব্লকের এক বুথ লেভেল অফিসার (বিএলও)। হাসপাতালের বেডে বসেই এনুমারেশন ফর্ম আপলোড করে চলেছেন তিনি।চোপড়া ব্লকের জাগিরবস্তি ১৮৮ নম্বর বুথের বিএলও মুস্তফা কামাল(BLO Mustafa Kamal)। তিনি জানান, ৯১৮টি ফর্ম বিলি করেছেন তিনি। টানা কয়েকদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম জমা নিতে হচ্ছে। এদিকে রাত জেগে ফর্ম আপলোড করতে হয়। অর্ধেকের বেশি কাজ গুটিয়ে ফেলা হয়েছে। কয়েকদিন থেকে দৌড়ঝাঁপ ও মানসিক চাপে শারীরিক অসুস্থতার বিষয়টি টের পেলেও পরোয়া করেননি তিনি। ফলে সমস্যা জটিল আকার নেয়।শনিবার সকালে এমন অবস্থা একা উঠে বসার সাধ্য ছিল না তাঁর। বিএলও জানান, পা ফুলে যাওয়ায় হাঁটতে পারছিলেন না তিনি। বাধ্য হয়ে এদিন হাসপাতালে ভর্তি হন।

এই অবস্থায় কীভাবে কাজ করছেন? উত্তরে তিনি বলেন, ‘কি আর করা যাবে। দায়িত্ব সামলাতেই হবে। শুক্রবার পর্যন্ত যেটুকু ফর্ম জমা পড়েছে, সেটা ফেলে না রেখে আপলোড করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা সুপারভাইজারের নজরে অসুস্থতার ব্যাপারে জানানো হয়েছে। তিনি বাকি কাজ সামলানোর বিষয়ে আশ্বস্ত করেছেন।’ ওই বিএলও একজন স্কুল শিক্ষক। শনিবার সকালে তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।’সেখানে তার চিকিৎসা চলছে আপাতত। বেডে না শুয়ে সেখানে বসেই তিনি তার অসমাপ্ত কাজ পূরণ করছেন মোবাইলের মাধ্যমে। অন্যদিকে, শনিবার জঙ্গিপুর বিধানসভার ১৩৭ নম্বর বুথে বরোজ এলাকায় বুথ লেভেল অফিসার হিসাবে কাজ করছিলেন BLO কৌশিক ঘোষ।

কিন্তু পরিবারের লোকজনের অভিযোগ, কাজের অতিরিক্ত চাপের কারণে গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। জ্ঞান হারানোর পর্যায়ে চলে গেলে তড়িঘড়ি থাকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। গত কয়েকদিন ধরেই নিরলসভাবে SIR সংক্রান্ত নথিপত্র যাচাই, বাড়ি-বাড়ি সমীক্ষা এবং বিভিন্ন ডিজিটাল আপলোডের কাজ করে যাচ্ছিলেন কৌশিক ঘোষ। কাজের পরিমাণ এবং সময়সীমার চাপ এতটাই বেড়ে গিয়েছিল যে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে হাসপাতালের HDU বিভাগে চিকিৎসাধীন ওই বিএলও। ঘটনায় গভীর উদ্বেগে রয়েছেন কৌশিক ঘোষের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, SIR–এর কাজের চাপ দিন দিন অস্বাভাবিকভাবে বাড়ছিল। রাত অবধি কাজ করা, ভোরে বেরিয়ে পড়া—এ যেন প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছিল।

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি