ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

Share:

নিজস্ব প্রতিনিধি,চোপড়া ও তমলুক :২০২১‌ সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মহম্মদ হানিফ সহ মোট দুইজন। রবিবার ১০ দিনেন পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে ধৃতদের পেশ করে চোপড়া থানার পুলিশ। ২০২৬ সালে পালা বদলের পর কংগ্রেসে যোগদান করেও ছাড় পেলেন না অভিযুক্ত প্রাক্তন প্রধান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২১ সালে ভোট পরবর্তী হিংসায় বাড়িঘর লুটপাট থেকে শুরু করে নানান অভিযোগ ছিল মহম্মদ হানিফের(Md.Hanif) বিরুদ্ধে। এরপর রাজ্য পালা বদলের পর মহম্মদ নিজেকে তৃণমূল থেকে দূরে সরিয়ে কংগ্রেসে যোগদান করেন।

কিন্তু কংগ্রেসে যোগদান করেও রেহাই পেলেন না তৃণমূলের প্রাক্তন প্রধান মহম্মদ হানিফ। শনিবার রাতে মহম্মদ হানিফ সহ দুইজনকে গ্রেফতার করে চোপড়া থানার(Chopra P.S.) পুলিশ। রবিবার ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের ইসলামপুর মহকুমা আদালতে(Islampur Court) পেশ করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। অন্যদিকে,চাকরি দেওয়ার নাম করে আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার পূর্ব মেদিনীপুর জেলার প্রাক্তন তৃণমূল প্রধান ও বর্তমান তমলুকের উত্তরসোনামুই গ্রাম পঞ্চায়েতের সদস্যা কাজল বেরা।আদালতের গ্রেফতারি পরোয়ানায় তমলুক থানার(Tamluk P.S.) বিশাল পুলিশ বাহিনী গিয়ে বাড়ি থেকে গ্রেফতার করে আনে কাজল বেরা’কে। একাধিক চেক বাউন্সের মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।

এছাড়া,মারধর ,তোলাবাজি ও কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল মেদিনীপুর শহরের ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিশ্বনাথ পাণ্ডব। বিশ্বনাথ ছাড়াও গ্রেফতার করা হয়েছে তার ছেলে প্রসেনজিৎ পান্ডব ও তার ভাইপো রঞ্জিত পান্ডবকে। রবিবার সকালে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ তাদেরকে বাড়ি থেকেই গ্রেফতার করে। ধৃতদের দুপুরে মেদিনীপুর আদালতে(Medinipur Court) পেশ করা হয়।

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পূরণের শিবিরে হাজির প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘পরিণীতা’-খ্যাত অভিনেত্রীর, এখন কেমন আছেন মৌলি?

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

হিমাচলে মর্মান্তিক দুর্ঘটনা, ৫০০ মিটার গভীর খাদে পড়ল ট্যাক্সি, নিহত শিশু-সহ ৮ পর্যটক

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক