হুগলিতে বিধানসভা ভোটের আগে গেরুয়া শিবিরে বড়সড় ভাঙ্গন

Share:

নিজস্ব প্রতিনিধি,চুঁচুড়া: বিধানসভা ভোটের আগে ভাঙন বিজেপিতে, চিন্ময় দাস সহ ২৩ জন তৃণমূলে যোগদান।বিধানসভা নির্বাচনের আগে ফের ভাঙন বিজেপিতে। ‘ধর্মতলা চলো’ কর্মসূচির প্রস্তুতি সভার মঞ্চ থেকে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। হুগলির চুঁচুড়া বিধানসভার রবীন্দ্রনগর এলাকায় বিজেপির প্রাক্তন যুব মোর্চার সভাপতি চিন্ময় দাস (Chinmoy Das)সহ মোট ২৩ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার(MLA Asit Mazumdar)।এই প্রসঙ্গে অসিতবাবু জানান, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ দেখে নতুন প্রজন্ম তৃণমূলের দিকে এগিয়ে আসছে। আগামী ২১শে জুলাই ধর্মতলায় প্রায় ৪০ হাজার মানুষ আমাদের সঙ্গে যাবেন।

“যোগদানকারী চিন্ময় দাস বলেন, “বিজেপিতে থাকাকালীন আমরা কিছুই করতে পারিনি। হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে(MP Locket Chattapadhay) আমন্ত্রণ জানানো হলেও তিনি আসেননি। অথচ বিধায়ক অসিত মজুমদার কোনও দ্বিধা না করেই সেই অনুষ্ঠানে এসে উপস্থিত হন। তিনি মানুষের নেতা, মানুষের পাশে থাকেন। তাই আজ তৃণমূলে যোগ দিলাম।”চিন্ময় দাস আরও বলেন, “রাম কারোর বাবার সম্পত্তি নয়। আগে যেমন রামনবমীর মিছিলে প্রথম সারিতে ছিলাম, এখনো থাকবো।”

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ভাঙন বিজেপির কাছে বড় ধাক্কা । হুগলিতে গেরুয়া শিবিরে এই ঘাসফুল শিবিরের যোগদানের বিষয়টি বড় ধরনের ধাক্কা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল।বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নিয়ে শমিক ভট্টাচার্য যখন নতুন ও পুরনো সকলকে নিয়ে একসঙ্গে চলার বার্তা দিচ্ছেন, সেই সময় গেরুয়া শিবির ছেড়ে ঘাসফুল শিবিরে চুঁচুড়াতে এই যোগদান বড় ধাক্কা বঙ্গ বিজেপি ব্রিগেডের কাছে।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি