কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার ৩০১ কেজি গাঁজা! ধৃত ৪ পাচারকারী

বড়সড় মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল সিআইডি। পাচারের আগেই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৩০১ কেজি গাঁজা

Share:

নিজস্ব প্রতিনিধি, ব্যারাকপুর: বড়সড় মাদক বিরোধী অভিযানে সাফল্য পেল সিআইডি। পাচারের আগেই কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৩০১ কেজি গাঁজা। সেইসঙ্গে চার পাচারকারীকেও পাকড়াও করেছে সিআইডি-র গোয়েন্দারা। সিআইডি সূত্রে জানা যাচ্ছে অভিযানটি শনিবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের জগদ্দল থানা এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর সংগঠিত হয়েছিল। আগে থেকেই নির্দিষ্ট খবরের ভিত্তিতে গোয়েন্দা দলটি ওই এলাকায় ওত পেতে ছিলেন। কল্যাণী এক্সপ্রেসওয়ের রোহুতা-মনসাতলা ক্রসিংয়ে দাঁড়িয়ে ছিলেন সিআইডির নারকোটিক্স শাখার আধিকারিকরা।

সেখানেই তাঁরা একটি সন্দেহজনক ট্রাককে দাঁড় করিয়ে তল্লাশি চালায়। ওই ট্রাক থেকেই ৩০১ কেজি গাঁজা উদ্ধার করেন গোয়েন্দারা। সূত্রের খবর, ধৃতদের নাম করুণা কারা বাগ, সঞ্জিত বিশ্বাস, সন্তোষ সিং ও আকাশ সাঁতরা। এদের মধ্যে একজন ওড়িশার বালাঙ্গির বাসিন্দা। বাকিরা উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল, বিজপুর ও নদিয়া জেলার কল্যাণী সীমান্তের বাসিন্দা। সিআইডি এই গাঁজা পাচারকারীদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে এই মাদক চক্রের হদিশ পেতে চাইছে। তাঁদের বিরুদ্ধে এনডিপিএস (নারকোটিক ড্রাগস এবং সাইকোট্রপিক সাবস্ট্যানসেস) আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?

ময়দা-চিনি-ছানা ছাড়াই হবে মুখরোচক মিষ্টি, ট্রাই করুন নাশপাতির এই রেসিপি

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কোষ্ঠকাঠিন্য বা হজমের সমস্যা দূর করবে, বানিয়ে ফেলুন খারকোল পাতা বাটা

গাড়ি-ঘোড়া নয়, মায়ের স্বপ্ন পূরণে হাতির পিঠে চেপে বিয়ে করতে গেলেন পাত্র

পুজোর আগে তেলচিটে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে হাঁপিয়ে যাচ্ছেন? রইল ৬ সহজ টোটকা

দ্বিতীয়বার ঘর বাঁধছেন জনপ্রিয় ইউটিউবার, কোথায় বসছে বিয়ের আসর?

ভোট দিলেই মিলবে সুন্দরি বউ! অবিবাহিত যুবকদের প্রতিশ্রুতি মহিলা প্রার্থীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

বদলের বাংলায় ইডেনে মহালয়ায় দুর্গাপুজোর মেগা সূচনা, বাংলার লোকসংস্কৃতি তুলে ধরতে বড় উদ্যোগ জেলাতেও

‘আরশোলাদের বিশৃঙ্খলার জন্য সাধারণ মানুষও ভয়ে,’ দাবি দিলীপের

পড়ুয়াদের সঙ্গে বসে মিড-ডে মিল খেলেন জেলাশাসক, নিজের হাতে এঁটো থালা-ও ধুলেন