জয়নগরে রাস্তার ধারে পড়ে সিভিক ভলান্টিয়ারের নিথর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু হল জয়নগরে। বাড়ির কাছ থেকে উদ্ধার হয়েছে তাঁর মৃতদেহ। মৃত ওই সিভিক ভলেন্টিয়রের নাম উজ্জ্বল হালদার । বয়স মাত্র ৩৪ বছর। জয়নগর থানার দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েতের খাটসারা এলাকার বাসিন্দা ছিলেন তিনি।  জানা গিয়েছেন উজ্জ্বল  জয়নগর থানায় সিভিক ভলেন্টিয়র ছিলেন । পাশাপাশি তিনি অটোও চালাতেন । তবে উজ্জ্বলের পরিবার তাঁর এই মৃত্যুকে খুন বলে দাবি করেছে। ইতিমধ্যেই উজ্জ্বলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পুলিশ এই ঘটনা নিয়ে শুরু করেছে তদন্ত।  

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর চারটে নাগাদ বাড়ি থেকে অটো নিয়ে বেরিয়ে পড়েন উজ্জ্বল। তারপর সকাল ৭ টা নাগাদ উজ্জ্বলের  দেহ বাড়ির সামনে থেকেই উদ্ধার হয় অচৈতন্য অবস্থায়। পাশে ছিল তাঁর অটো, মানিব্যাগ, জুতো।  উজ্জ্বলকে উদ্ধার করে জয়নগরের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। কীভাবে এই সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ।  কারুর সঙ্গে উজ্জ্বলে অশান্তি ছিল কিনা তা খতিয়ে দেখা শুরু হয়েছে। তাই পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। তবে এ ব্যাপারের পরিবারের  সদস্যদের থেকে কোন সদুত্তর পাওয়া যায়নি। বর্তমানে ময়নাতদন্তের রিপোর্টের দিকেই তাকিয়ে আছে পুলিশ প্রশাসন।  

নানা পাটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

 প্রয়াত নানা পাটেকর, অভিনয় জগতে নক্ষত্র পতন

সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথি হামলা, নিহত ৩

পুজোয় নতুন ফোন কিনতে চান? সস্তায় মিলছে 10000mah ব্যাটারিযুক্ত Realme P4 Power

পুজোর আগে খামখেয়ালি আবহাওয়া! মহালয়ার পর্যন্ত বৃষ্টি-বজ্রপাত, কবে থেকে পরিষ্কার হবে আকাশ?

ডাল-ভাতেই লুকিয়ে ম্যাজিক? নিরামিষ প্লেটেই মিলবে ভরপুর প্রোটিন

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা নানা পটেকর

পুজোর আগে সস্তায় ৫৫ ইঞ্চির Mini LED স্মার্ট টিভি আনল Kodak

শ্মশান কেন সবসময় নদীর কাছেই হয়? জানুন হিন্দু ধর্মের এক অজানা রহস্য

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে