Loading live market data...
Loading active stocks...
Connecting...

এগরায় জমি বিবাদ ঘিরে সংঘর্ষ, দু’পক্ষের বাড়িতে আগুন

Share:

নিজস্ব প্রতিনিধি, এগরা : পূর্ব মেদিনীপুরের এগরায় জমি বিবাদ ঘিরে সংঘর্ষ। দুপক্ষের সংঘর্ষে বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। এই ঘটনায় এগরায় বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের বিদুরপুরে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এগরা থানার পুলিশ (Egra Police)।

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভার বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের বিদুরপুরে রাস্তার ধারে একচিলতে জায়গা নিয়ে সমস্যার সূচনা। একজন উত্তম খাটুয়া (Uttam Khatua) দখলদার বলে অভিযোগ। রাস্তার পাশের জায়গা দখল করে ঘর তৈরি করার অভিযোগ উঠেছে। সেই ঘরেই এদিন আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় সংঘর্ষের সৃষ্টি হয় অন্য পক্ষের। স্থানীয়রাই খবর দেয় এগরা থানায় (Egra police Station)। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী। দীর্ঘক্ষণ ধরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।

সূত্রের খবর, রাস্তার ধারে এক টুকরো জমি নিয়ে দুই পক্ষের সমস্যা বাধে। একপক্ষের দাবি, সেই জমি তাঁদের। অন্য পক্ষ জমিটিকে নিজের বলে দাবি করছে। পরিস্থিতি ধীরে ধীরে উত্তেজিত হতে থাকে। অশান্তি ধীরে ধীরে বচসায় রূপ নেয়। শুরু হয় হাতাহাতি। বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। খড়ের ঝাউনি দেওয়া বাড়ি থেকে সকলকে বের করে দিয়ে তাতে আগুন লাগিয়ে দেওয়ার মতো ঘটনাো ঘটেছে। কিন্তু ওই জায়গা কার সেটা এখনও জানা যায়নি। দুপক্ষকেই নিরস্ত্র করার চেষ্টা করছে এগরা থানার পুলিশ। দুপক্ষের সঙ্গেই কথা বলছে পুলিশ বাহিনী। পাশাপাশি স্থানীয়দের সঙ্গেও কথা বলছেন পুলিশ বাহিনীর আধিকারিকরা।

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?