প্রেমিকের অত্যাচারে চরম সিদ্ধান্ত, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী একদশ শ্রেণির ছাত্রী

প্রেমিকের দ্বারা লাগাতার হয়রানি ও অত্যাচারের শিকার হয়ে আত্মঘাতী একাদশ শ্রেণীর ছাত্রী। তরুণীর হস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য নদিয়ার ঘোরালিয়া কুণ্ডুপাড়া এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমিকের দ্বারা লাগাতার হয়রানি ও অত্যাচারের শিকার হয়ে আত্মঘাতী একাদশ শ্রেণীর ছাত্রী। তরুণীর হস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য নদিয়ার ঘোরালিয়া কুণ্ডুপাড়া এলাকায়। নিহত ছাত্রীর নাম পরমা সাহা, বয়স ১৭ বছর। মৃতের পরিবারের অভিযোগ, প্রেম ও মানসিক অত্যাচারের কারণেই আত্মহত্যা করেছে সে। বুধবার (১৯ অগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ নাগাদ ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে পরমা। তাঁর একটি নোটবই উদ্ধার হয়েছে। সেখানে প্রেমিকের সঙ্গে কাটানো নানা মুহূর্তের কথা লিখে রেখে গিয়েছে সে।

ছাত্রীর দাদা জানিয়েছেন, ‘বহুদিন ধরেই পাশের এলাকার এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল আমার বোনের। কিন্তু ওঁদের প্রেমের বিষয়টি আমরা জানতাম না। ছেলেটি ভাল ছিল না। বোনের বন্ধুরা জানিয়েছে, ছেলেটির সঙ্গে দেখা করতে গেলেই সে আমার বোনকে মারধর করত। ও সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল। কিন্তু অভিযুক্ত ছেড়ে যাওয়ার কথা শুনেই ওঁকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। সে কারনেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছে আমার বোন। গতকাল আমরা সবাই বাড়ির নিচের তলায় ছিলাম। একবার ওঁর ঘরে গিয়ে দেখতে পাই, ও ফোনে কারও সঙ্গে কথা বলছে। আমি আর ওঁকে বিরক্ত না করে আমার ঘরে চলে যাই। এরপর দেখি দরজা বন্ধ করে লাইট নিভিয়ে দেয়। তখনও বুঝতে পারিনি এমন কোনও ভয়ানক ঘটনা ঘটাতে চলেছে ও। এরপর আমার ছোটবোন বাড়িতে এসে পরমার ঘরে গিয়ে ডাকাডাকি শুরু করলে তখন সাড়া না মেলায় আমরা দরজা ভাঙি। ভিতরে গিয়ে দেখতে পাই, নিজের গলায় ওড়না জড়িয়ে ফ্যানের সঙ্গে ঝুলছে ওঁর দেহ। আমরা পুলিশকে খবর দিই। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। আমরা এখন ওই ছেলের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। আমরা একটা ডায়েরী পেয়েছি। ওখানে সমস্ত খুঁটিনাটি তথ্য ও সাক্ষাৎ করার প্রমাণ রয়েছে। ওই ছেলে আমার বোনকে আত্মহত্যার প্ররোচণা করেছে।’

পরিবারের দাবি, অভিযুক্ত যুবকের বাড়ি বাগাছড়া বলখেলা মাঠপাড়া এলাকায়। মৃতার পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

ট্রেনের ভেন্ডারে উঠে পড়ায় দুই নৃত্যশিল্পীকে গালিগালাজ, গ্রেফতার সেই টিকিট পরীক্ষক

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ফ্লোটে মজল নিউইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউয়ে উপচে পড়ল ভিড়

সবংয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

রাতের খাবারে রাজকীয় স্বাদ! চট করে বানিয়ে নিন ‘শাহি পোলাও’

চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম ১ মহিলা

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

খোয়া-কাজু নয়, এবার বিট দিয়ে বানান বরফি, রইল রেসিপি

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ