গঙ্গাসাগর পূণ্যার্থীদের শুভেচ্ছা জানাতে আউট্রাম ঘাটে মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগর (GANGA SAGAR) পূণ্যার্থীদের স্নানযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছা জানাচ্ছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্বনির্ধারিত কর্মসূচি মতো বুধবার আউট্রাম ঘাটে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। গঙ্গাসাগর (GANGA SAGAR) পূণ্যার্থীদের স্নানযাত্রা উপলক্ষ্যে শুভেচ্ছা জানাচ্ছেন তিনি। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী অরূপ বিশ্বাস প্রমুখ।

এদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকারের ‘পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট’। বিকেল ৪টায় উপস্থিত হয়ে ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন তিনি। এরপরে মঞ্চে উঠে স্বামী বিবেকানন্দর পূর্ণাবয়ব প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করেন তিনি। গঙ্গাসাগর যাত্রীদের শুভেচ্ছা জানান তিনি।

এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘গঙ্গাসাগর পূণ্যার্থীরা আমাদের অতিথি। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই গঙ্গাসাগর কর তুলে দেওয়া হয়েছে’।

লোকানন্দজি মহারাজ এদিন মুখ্যমন্ত্রীর দাবিকে সমর্থন করেন। দাবি জানানো হয়, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করার। প্রশাসনের উদ্যোগে ‘বাংলার পাঁচ মন্দির’- নিয়েও শোনা যায় ধন্যবাদ বার্তা।

অরূপ বলেন, কেন্দ্রের সাহায্য নির্দিষ্ট রাজ্য পায় কিন্তু বাংলা বঞ্চিত হয়। তবু বঞ্চনা সহ্য করেও বাংলার দুর্গাপুজো ইউনেস্কো’র মর্যাদা অর্জন করেছে। কুৎসা করেও আটকানো যায়নি বাংলার সম্মান। পূণ্যার্থীদের জন্য গঙ্গাসাগর কর মকুব করেছে এই রাজ্য সরকার, আরও একবার দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রীর সুরে গলা মিলিয়েই তাঁর দাবি, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার মর্যাদা দেওয়ার। 

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক