বুধে নয়, বৃহস্পতিবার দিল্লি যেতে পারেন মমতা–অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার নয়াদিল্লি সফরে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে মারা গিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাষ্ট্রের বারামতীতে ভেঙে পড়ে তাঁর বিমান। এই ঘটনার পরই রাজধানী সফর পরিবর্তন করেন বাংলার মুখ্যমন্ত্রী। এই ঘটনায় তদন্তের দাবি তুলে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠমহলে জানিয়েছেন, আজ বুধবার এই ঘটনার জেরে নয়াদিল্লি সফর স্থগিত রাখছেন তিনি। আগামীকাল, বৃহস্পতিবার রাজধানী সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী।

এদিকে আজ, বুধবার সিঙ্গুরের সভা করার পর নয়াদিল্লি যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু হঠাৎই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যুর খবর আসায় সূচি পরিবর্তন করেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। বৃহস্পতিবার দিল্লি যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একইসঙ্গে ওইদিনই রাজধানী যেতে পারেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর।

অন্যদিকে এসআইআর পর্ব চলছে বাংলায়। তা নিয়ে নানা বিশৃঙ্খলা তৈরি হয়েছে বঙ্গে। জীবিত ভোটারকে মৃত দেখানো থেকে শুরু করে ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও শুনানিতে ডাকা হচ্ছে। তার উপর সুপ্রিম কোর্টের নির্দেশও মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। চরম হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ বলে অভিযোগ। তাই এসআইআর নিয়ে এবার দিল্লিতে প্রতিবাদের ঝড় আছড়ে পড়তে চলছে। নেতৃত্বে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষ্যে আগামীকাল দিল্লি রওনা হচ্ছেন তিনি। নির্বাচন কমিশনের কাছে জবাব চাইবেন মুখ্যমন্ত্রী বলে সূত্রের খবর। বিজেপির নির্দেশ মতো বাংলার ভোটার কাটতে এসআইআরের নামে বুলডোজার চালিয়ে দেড় কোটি নাম বাদ দেওয়ার টার্গেট নিয়েছে নির্বাচন কমিশন। প্রথম দিন থেকেই এই চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছেন তৃণমূল সুপ্রিমো।

এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, প্রতিবাদের ঝড় উঠবে দিল্লিতেও। এবার সেই প্রতিবাদ আছড়ে পড়তে চলেছে। বাজেট অধিবেশন শুরু হচ্ছে। সুতরাং দলের সাংসদরাও থাকবেন সেখানে। নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে এসআইআর সংক্রান্ত অভিযোগ সরাসরি তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। এই দিল্লি সফরে থাকবেন জীবিত হয়েও খসড়া ভোটার তালিকায় ‘মৃত’ হিসেবে চিহ্নিত হওয়া ভোটারদের একটি বড় অংশ। আর থাকবেন এখনও পর্যন্ত এসআইআরের কারণে শহিদদের পরিবারের অনেকে।

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

সন্তানের সামনেই স্ত্রীর গলার নলি কেটে খুন করল পাষণ্ড স্বামী

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম