তৃণমূল সুপ্রিমো উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে সর্বভারতীয় সম্পাদক, যাচ্ছেন নন্দীগ্রামের প্রচারে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে রবিবার কর্মীসভা দিয়ে প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উত্তরবঙ্গ দিয়ে প্রচার শুরু করবেন। আর দক্ষিণবঙ্গে প্রচারে নামতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যেতে পারেন বলে সূত্রের খবর।

এদিকে মঙ্গলবার থেকে প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ময়দানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝড়ো প্রচারে নামতে চলেছেন। প্রার্থীদের হয়ে জেলায় জেলায় ঘুরে প্রচার শুরু করতে চলেছেন ডায়মন্ডহারবারের সাংসদ। আগামী সপ্তাহেই বিধানসভা নির্বাচনের প্রচারের ময়দানে দেখা যাবে অভিষেককে। আগামী মঙ্গলবার, ২৪ মার্চ বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিন দুপুর ২টোয় পাথরপ্রতিমায় জনসভা করার কথা আছে তাঁর। ঠিক তার পরেরদিনই পৌঁছে যাবেন নন্দীগ্রামে। আর সেখানেই সুর সপ্তমে তুলবেন।

অন্যদিকে হটস্পট এই বিধানসভা কেন্দ্রে বিজেপির শুভেন্দু অধিকারীর বিপরীতে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ছেন পবিত্র কর। তাঁর সমর্থনে কর্মীসভায় উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী ২৫ মার্চ, বুধবার প্রথমে দাসপুর, তারপর কেশিয়াড়ি ও নারায়ণগড়ে প্রার্থীদের সমর্থনে জনসভায় বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি নন্দীগ্রামে যাবেন। আর ২৪ তারিখ থেকেই জনসভা শুরু করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ার থেকে জনসভা শুরু করার কথা রয়েছে।

তাছাড়া ২৯১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বাকি তিনটি কেন্দ্র ছেড়ে দেওয়া হয়েছে অনীত থাপার দলকে। বাংলায় প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। ১৫২ আসনে হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় ১৪২ আসনে ভোট হবে। আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল। ২৩ এপ্রিল প্রথম দফার ভোট হবে—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। আর ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট হবে—কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি