রানিগঞ্জে ধস নামতে পারে, বাড়ি তৈরিতে সাহায্য করছে না কেন্দ্র: মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী বলেন, রানিগঞ্জে ২৯ হাজার বাড়ি তৈরির ব্যবস্থা নিয়েছি। কেন্দ্র তার প্রাপ্য টাকা দিচ্ছে না।’

Share:

নিজস্ব প্রতিনিধি: রানিগঞ্জ কয়লা খনিতে (Coal Block) ধস নামতে পারে বলে ফের উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রতিকূল পরিস্থিতিতে কয়লা খনি অঞ্চলের সাধারণ মানুষকে বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু সেই কাজে কেন্দ্রের তরফে প্রয়োজনীয় সাহায্য মিলছে না বলে জানালেন মুখ্যমন্ত্রী।

বৃহস্পতিবার বর্ধমানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ‘রানিগঞ্জে যে কোনও মুহূর্তে ধস নামতে পারে। ইসিএলকে বারবার বলেছি। কেন্দ্রকে বলেছি। রানিগঞ্জে ২৯ হাজার বাড়ি তৈরির ব্যবস্থা নিয়েছি। কেন্দ্র তার প্রাপ্য টাকা দিচ্ছে না।’ ১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যের পাওনা টাকা কেন্দ্র দিচ্ছে না বলে এদিন সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের তাকা কেন্দ্র সরকার না দিলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘১০০ দিনের কাজের টাকা না দিলে বাংলা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না তা সত্ত্বেও ৪০ লাখ জব কার্ড হোল্ডার দের কাজ বাংলার সরকার দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘১০০ দিনের কাজের ৭ হাজার কোটি টাকা কেটে নেওয়া হয়েছে।’

কালনা থেকে নবদ্বীপ পর্যন্ত একটি ব্রিজ তৈরি করা হচ্ছে, এদিন সে কথা বলেন মুখ্যমন্ত্রী। প্রায় ১১০০ কোটি টাকা খরচ করে এই সেতু তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। এর ফলে কম সময়ে কালনা থেকে নবদ্বীপ যেতে পারবেন মানুষ। পাশাপাশি প্রায় আড়াই তিন হাজার কোটি টাকা খরচ করে মেদিনীপুরের দাসপুর থেকে জয়রামবাটি, কামারপুকুর হয়ে বর্ধমানের নতুনগ্রাম, মোড়গ্রাম হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত আরেকটা রাস্তা তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!