তিন কলেজকে একসঙ্গে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয়, প্রস্তাবে রাজি মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শুক্রবার সরস্বতী পুজো উপলক্ষ্যে আশুতোষ কলেজে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়ে এখানে চলে আসেন। আশুতোষ কলেজ, শ্যামাপ্রসাদ কলেজ এবং যোগমায়া দেবী কলেজ নিয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের প্রস্তাব আসে মুখ্যমন্ত্রীর কাছে। আর তাতে সম্মতি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বিল এখনও আটকে আছে রাজভবনে। তার উপর আরও একটা প্রস্তাব নিয়ে বিল আনা হলে সেটাও পড়ে থাকবে বলে অনেকের মত।

এদিকে সরস্বতী পুজো উপলক্ষ্যে যোগমায়া দেবী কলেজে এসে মুখ্যমন্ত্রী এই প্রস্তাব পান বলে সূত্রের খবর। সব কিছু ঠিকঠাক থাকলে আসন্ন বিধানসভা নির্বাচনের পর এই বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আশুতোষ কলেজের অধ্যক্ষ এবং শ্যামাপ্রসাদ কলেজ ও যোগমায়া দেবী কলেজের অধ্যক্ষ বিষয়টি জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। আর কাজরী বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে তিন কলেজের অধ্যক্ষরা যেন এই বিষয়ে লিখিত প্রস্তাব পাঠান সে কথাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে এই বিষয়টি নিয়ে এখন জোর চর্চা শুরু হয়ে গিয়েছে। তাই আশুতোষ কলেজের অধ্যক্ষ ড. মানস কবি বলেন, ‘‌মুখ্যমন্ত্রী আমাদের গ্রুপ অফ কলেজের প্রাক্তনী। তিনি রাজ্যের অভিভাবক। উনি আসাতে আমরা তিন কলেজের সকল সদস্য এবং ছাত্রছাত্রী মিলে খুব খুশি হয়েছি। কিন্তু আজকের একটা অন্য ব্যাপার। আমাদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে, যেহেতু উনি আমাদের প্রাক্তনী, আমরা বলেছিলাম যে তিন কলেজ মিলিয়ে একটা বিশ্ববিদ্যালয় উপহার দেন। আজকে তিনি জানালেন, সামনে নির্বাচন। তাই উনি বিষয়টা ভোটের পর নিশ্চয়ই এটা তিনি দেখবেন।’‌

এছাড়া সামনে তেমন বিধানসভা নির্বাচন আছে তেমনই রাজ্যের অন্তর্বর্তী বাজেটও আছে। তাই সেখানে বিষয়টি উত্থাপিত হয় কিনা সেটা দেখার বিষয়। মুখ্যমন্ত্রী অবশ্য এই নিয়ে বাইরে মুখ খোলেননি। আশুতোষ কলেজের অধ্যক্ষ ড. মানস কবির বক্তব্য, ‘‌শতাব্দী প্রাচীন আমাদের আশুতোষ গ্রুপ অফ কলেজ। মুখ্যমন্ত্রী সত্যিই আমাদের কথা ভাবেন। আপাতত আমরা একটা প্রস্তাব পাঠাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের নামকরণ কী হবে সেটা উনি যা ঠিক করবেন তাই হবে।’‌ আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলেজের অধ্যক্ষ ড. অপূর্ব চক্রবর্তীর কথায়, ‘‌আশুতোষ কলেজ, যোগমায়া দেবী কলেজ ও শ্যামাপ্রসাদ কলেজ একটাই পরিবার। উৎসবের মধ্যে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে প্রস্তাব দিয়েছি। আমরা তিন কলেজই একসঙ্গে বিশ্ববিদ্যালয় করার প্রস্তাবে স্বাক্ষর করেছি। আশুতোষ কলেজের অধ্যক্ষ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। আমি পাশে ছিলাম।’‌

 

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল