‘সবার সব খবর আমি রাখি‌’‌, দলীয় নেতাদেরকে কড়া সতর্কবার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বৃহস্পতিবার মিনাখাঁ বিধানসভা কেন্দ্রে প্রথম নির্বাচনী জনসভা শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় সভা করেন মুখ্যমন্ত্রী। তারপর সেখান থেকে পানিহাটি বিধানসভায় তৃতীয় সভা করতে আসেন। উষুমপুর বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে সভা করতে এসে কাউন্সিলর, চেয়ারম্যানদের কড়া সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তীর্থঙ্কর ঘোষ–সহ অন্যান্য কয়েকজন প্রার্থীদের সমর্থনে জনসভা করেন তিনি।

এদিকে দলের সকল স্তরের কর্মীদের সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। আবার কেন্দ্রীয় সরকার যে তাঁকে কব্জা করতে পারবে না সেটাও কড়া ভাষায় জানিয়ে দেন বিজেপিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ে কড়া সতর্কবার্তা, ‘‌সব কাউন্সিলর, প্রার্থী চেয়ারম্যানদের বলি, যে যতই বড় নেতা হোন না কেন— মাঠ দখল করা যাবে না, পুকুর ভরাট করা যাবে না এবং সবুজ ধ্বংস করা যাবে না। মনে রাখবেন আমি সব খেয়াল রাখি। নবান্নে বসে থেকেও ইঞ্চিতে ইঞ্চিতে খেয়াল রাখি। লোভ করলে তার জন্য তৃণমূল কংগ্রেস নয়। ওটা বিজেপি করে। আমাকে কব্জা করার জন্য অনেক চেষ্টা করেছে, পারেনি। পারবেও না। বাইরে থেকে লোক আসছে। মিছিল করার লোক নেই বিজেপির। এজেন্সিকে দিয়ে হোর্ডিং লাগাচ্ছে। গরিব মানুষকে ৫০০ টাকা পকেটে গুঁজে মিছিলে নিয়ে আসছে।’‌

অন্যদিকে বিধানসভা নির্বাচনে এবার রাজ্যের অন্যতম হটস্পট কেন্দ্র উত্তর ২৪ পরগনার পানিহাটি। আরজি করের মৃতা চিকিৎসকের মা এবার এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। আর তারপরই পানিহাটির ভোটযুদ্ধ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখানে তৃণমূল কংগ্রেসেও নতুন প্রার্থী দিয়েছে। অভিজ্ঞ, বিদায়ী বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ পানিহাটির তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন। আর তাঁর হয়ে আজ বৃহস্পতিবার পানিহাটির নির্বাচনী সভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দখলদারির রাজনীতি নিয়ে এলাকার কাউন্সিলর, চেয়ারম্যানদের সতর্ক করলেন।

এছাড়া এখান থেকেই সতর্কবার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন তৃণমূল কংগ্রেস করতে গেলে কোন কাজগুলি করা যাবে না। আর তিনি যে সব খবর রাখেন সেটাও জানিয়ে দেন। তাই তৃণমূল সুপ্রিমোর সতর্কবার্তা, ‘‌আমি শুরুতেই একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি। কাউন্সিলর, চেয়ারম্যানরা শুনে রাখুন। তৃণমূল দলটা করতে গেলে সবুজ ধ্বংস করা চলবে না, মাঠ দখল করা চলবে না। বেআইনি নির্মাণ চলবে না। এখানে একটা মাঠ দখল করা হচ্ছিল বলে আমার কানে খবর আসে। সঙ্গে সঙ্গে আমি ধরেছি। যদি ভেবে থাকেন, আমি কলকাতায় থাকি বলে পানিহাটিতে কী হচ্ছে, জানতে পারব না, মালদায় কী হচ্ছে জানতে পারব না, সেটা কিন্তু নয়। সবার সব খবর আমি রাখি।’‌

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

বদলের বাংলাদেশে এবার বগুড়ার কালীমন্দিরে ভাঙচুর চালাল দুষ্কৃতীরা

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র