‘‌সাম্য ও মানবতাই সমাজের ভিত্তি’‌, গুরু রবিদাসের জন্মজয়ন্তীতে বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়াদিল্লি যাচ্ছেন। তাঁর আগে সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার আজ কেন্দ্রীয় বাজেট পেশ হচ্ছে সংসদে। এই আবহে আজ, রবিবার গুরু রবিদাসের জন্মবার্ষিকীতে এক্সে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে যা লিখলেন মুখ্যমন্ত্রী সেটা অবশ্যই তাৎপর্যপূর্ণ। শুধু তাই নয়, এখান থেকে তিনি সাম্যের বার্তা দিয়েছেন।

এদিকে বিজেপি নেতারা বৈষম্যের রাজনীতি করেন। বিভেদের রাজনীতি করেন। জাতি–ধর্মে বিভেদ তৈরি করে বলে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। নানা অভিযোগ করেছেন তিনি। এবার নাম না করে বিজেপিকেই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বলে মনে করছেন সকলে। তাই তুলে আনলেন সাম্য ও মানবিক আচরণের বার্তা। আজ রবিদাসের জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌গুরু রবিদাস জির জন্মবার্ষিকীতে আমি তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা ও আন্তরিক প্রণাম জানাই।’‌

 

অন্যদিকে সমাজ গড়ে তুলতে কোন কোন বিষয় থাকতে হয় তাও কৌশলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই সাম্য এবং মানবতার কথা তুলে ধরেন তিনি। বিজেপি যে বিভেদের রাজনীতি করে থাকে তা নিয়ে বারবার সরব হয়ে থাকেন মুখ্যমন্ত্রী। সেখানে আজ এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‌একজন মহান সাধক ও সমাজ সংস্কারক হিসেবে সমতা এবং মানবতাবাদের উপর তাঁর শিক্ষা একটি ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজের ভিত্তি হয়ে আছে।’‌

এছাড়া সমাজে যে বিভাজন, বৈষম্য আছে সেটা মুক্ত করতে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে বলে বার্তা দেন মুখ্যমন্ত্রী। আর সেটাই তাঁর লেখায় উঠে এসেছে। আর তাই গুরু রবিদাসের পথেই হাঁটতে হবে বলেও বার্তা দিয়েছেন তিনি। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌তাঁর বিশাল আধ্যাত্মিক ও সামাজিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতেই এই শুভদিনের উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে আঞ্চলিক ছুটি পালন করা হয়। এই পবিত্র দিনে যখন শোভাযাত্রা ও মিছিলগুলি আমাদের রাস্তাগুলিকে ভক্তি ও আনন্দে ভরিয়ে তোলে তখন আসুন আমরা তাঁর নিঃস্বার্থ সেবার পথ অনুসরণ করি এবং বৈষম্যমুক্ত বিশ্বের জন্য কাজ করার অঙ্গীকার করি।’‌

ফুটবল খেলতে খেলতেই মাটিতে লুটিয়ে পড়লেন খেলোয়াড়, তার পরেই ঘটল মর্মান্তিক ঘটনা

ফের আক্রান্ত কুণাল, হাতুড়ি দিয়ে মমতাপন্থী বিধায়কের উপর হামলা দুষ্কৃতীদের

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, দুর্গাপুরের উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?