‘‌গঙ্গাসাগর মেলার প্রতি কেন্দ্রীয় সরকারের নিদারুণ অবহেলার একদিন অবসান হবে’‌, বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগর মেলায় আগত তীর্থযাত্রীদের এবার শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলা চলবে চলতি মাসের ১২ থেকে ১৫ তারিখ পর্যন্ত। এই মেলা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন। সেখানে রাজ্য সরকারের পরিষেবা এবং কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা তুলে ধরেছেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অবসান একদিন হবেই বলে আশা করেছেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই সেখানে পুণ্যার্থীদের ঢল নেমেছে।

এদিকে রাজ্য সরকারের সমালোচনা এবং বঞ্চনা করার পরও আজ, মঙ্গলবার গঙ্গাসাগর পুণ্যস্নানে অংশ নিতে গঙ্গাসাগর পৌঁছলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে গিয়ে তিনি দেখতে পেয়েছেন রাজ্য সরকারের ব্যাপক পরিষেবার আয়োজন। যদিও তা তিনি মুখে স্বীকার করেননি। আর গঙ্গাসাগর মেলা নিয়ে আজ মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‌ঐতিহ্যশালী ও ঐতিহাসিক গঙ্গাসাগর মেলায় আগত দেশের লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সরকার গঙ্গাসাগর মেলাকে এক নতুন রূপ দিয়েছে। আগের সরকার এখানে তীর্থযাত্রীদের উপর যে ‘‌তীর্থ কর’‌ চাপিয়ে রেখেছিল, আমরা এসেই তা তুলে দিই। মেলায় যেতে এখন আর কোনও কর দিতে হয় না।’‌

 

অন্যদিকে কদিন আগেই এখানে এসেছিলেন মুখ্যমন্ত্রী। তখন গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করে যান তিনি। এই সেতু হয়ে গেলে স্থানীয় মানুষজনের থেকে শুরু করে পুণ্যার্থীদের অনেক সুবিধা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‌তার উপর পুণ্যার্থীদের সুবিধার জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। কপিল মুনির আশ্রম–সহ মেলা প্রাঙ্গণ সাজানো থেকে শুরু করে রাস্তাঘাট, যাতায়াতের জন্য পর্যাপ্ত বাস–ভেসেল–লঞ্চ–জেটি নদীপথ ড্রেজিং, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, আলোকসজ্জা, পানীয় জলের ব্যবস্থা, হাসপাতাল–ডাক্তার–নার্স–অ্যাম্বুলেন্সের ব্যবস্থা, তীর্থযাত্রীদের থাকার জায়গা, পরিষ্কার–পরিচ্ছন্নতার জন্য নানাবিধ ব্যবস্থা, জরুরি ক্ষেত্রে হেলিকপ্টার পরিষেবা, হেলিপ্যাড, নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা—সবই করা হয়েছে।’‌

এছাড়া কেন্দ্রীয় বঞ্চনার কথাও তুলে ধরা হয়েছে। এখনও গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসাবে তুলে ধরা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌এবার গঙ্গাসাগর যাতায়াতের জন্য মুড়িগঙ্গা নদীর উপর রাজ্য সরকার সম্পূর্ণ নিজের টাকায় ‘গঙ্গাসাগর সেতু’ তৈরি করছে। প্রায় ৫ কিলোমিটার লম্বা, চার লেনের এই অত্যাধুনিক ব্রিজটি বানাতে যে ১৭০০ কোটি টাকা খরচ হবে, তা আমরাই দিচ্ছি। গত ৫ জানুয়ারি এই সেতুর শিলান্যাস করে এসেছি। এটি তৈরি হয়ে গেলে তীর্থযাত্রীরা সরাসরি সড়কপথে খুব কম সময়ে গঙ্গাসাগর পৌঁছতে পারবে। সাগরদ্বীপের স্থানীয় মানুষের জন্যও এই সেতু হবে আশীর্বাদস্বরূপ। এলাকার পর্যটন শিল্পও বিপুলভাবে উপকৃত হবে। প্রাকৃতিক দুর্যোগে দ্রুত ত্রাণ ও উদ্ধারকার্যে এই সেতুটি লাইফলাইন হিসেবে কাজ করবে। প্রার্থনা করি, সকল তীর্থযাত্রীর যাত্রা শুভ হোক এবং সকলের মনোবাসনা পূর্ণ হোক। আশা রাখি, এই গুরুত্বপূর্ণ মেলার প্রতি কেন্দ্রীয় সরকারের নিদারুণ অবহেলা ও অমনোযোগের একদিন অবসান ঘটবে।’‌

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ