‘উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে জুড়বে ভলভো বাস’, নতুন বছরে নয়া পরিষেবা চালু মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, শুক্রবার মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দর্শক আসনে তখন ওঠে ‘জয় মহাকাল’ ধ্বনি। শিলান্যাসের আগে অর্জুন পুরস্কারজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনকে মঞ্চে ডেকে নেন মুখ্যমন্ত্রী। এই আবহে মহাকাল মন্দির শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন মুখ্যমন্ত্রী। আর একইসঙ্গে নতুন বছরে নতুন উপহার তুলে দেন তিনি। উত্তরবঙ্গের সঙ্গে যাতে দক্ষিণবঙ্গকে জুড়ে দেওয়া যায় তার জন্য নয়া বাস পরিষেবা চালু করলেন মুখ্যমন্ত্রী। আর তাতেই বেশ খুশি হন স্থানীয় বাসিন্দারা।

এদিকে শিলিগুড়িতে একাধিক বাস পরিষেবা চালু করার জেরে সেখানে উপস্থিত সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। আর মুখ্যমন্ত্রী বলেন, ‘‌স্লিপার বাস পরিষেবা উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে জুড়বে। মোট ৬টি স্লিপার বাস চালু হচ্ছে। সেগুলি কোচবিহার থেকে দিঘা, আলিপুরদুয়ার থেকে দিঘা এবং শিলিগুড়ি থেকে দিঘা যাবে। বাংলাকে এক নম্বরে করব বলেছি, করেই ছাড়ব। তবে এক আঙুলে কি মুঠো তৈরি করতে পারবেন, পারবেন না। কিন্তু পাঁচটি আঙুল এক হলে পারবেন। তেমন একটি ধর্ম নিয়ে চললে হবে না। আমরা সর্বধর্মে বিশ্বাসী।’‌

অন্যদিকে ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার নিয়েও সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। কারণ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের মারধর, খুন থেকে শুরু করে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। বেলডাঙা এবং সিঙ্গুরের ঘটনা হচ্ছে উজ্জ্বল উদাহরণ। ওড়িশা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশে প্রায়ই এমন ঘটনা ঘটে। আর তা নিয়ে আজ শিলিগুড়ির মাটিগাড়া থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌দয়া করে অত্যাচার করবেন না। বিজেপি রাজ্যগুলো কেন করছে অত্যাচার? কই আমরা তো করি না। আমরা যতদিন বাঁচবে, কাজ করে বাঁচব। ভালো কাজ করে বাঁচব।’‌

এছাড়া ধর্ম নিয়েও নাম না করে বিজেপিকে খোঁচা দেন মুখ্যমন্ত্রী। কারণ বিজেপি প্রায়ই নানা কথা বলে সমালোচনা করেন মুখ্যমন্ত্রীর। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌কেউ যেন ভাববেন না আমি পঞ্জিকা টঞ্জিকা দেখি না। ৪টে ১৫ মিনিটের পর সময় ছিল। আমি সেই অনুযায়ী এসেছি। খ্রিস্টানদের উৎসবেও কলকাতাকে দারুণভাবে সাজানো হয়। কালীঘাট মন্দিরেও স্কাইওয়াক করে দিয়েছি। দক্ষিণেশ্বরেও করে দিয়েছি। মন্দির ঢেলে সাজিয়ে দিয়েছে। ভগিনী নিবেদিতা দার্জিলিংয়ে যেখানে মারা গিয়েছেন ওই বাড়িটি আমরা রামকৃষ্ণ মিশনকে দিয়েছি। কলকাতায় যে বাড়িতে ভগিনী নিবেদিতা থাকতেন, ওই বাড়িটিও মিশনের হাতে তুলে দিয়েছি। ঝাড়গ্রামের কনকদুর্গা মন্দির, তারকেশ্বর, তারাপীঠ, কঙ্কালীতলা, মাহেশের মন্দিরের সংস্কার করেছি। তেমনই আবার ফুরফুরা শরিফের উন্নয়নে অনেক কাজ করেছি।’‌

মুখ ঢেকে কথা বলার মাশুল! দুই ম্যাচে নিষিদ্ধ নেইমার

অর্ণবের প্রভাবে সিকিমে তুষারপাত, কুপুপ-নাথাং উপত্যকা ঢাকল সাদা বরফের চাদরে

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সকাল থেকেই মেঘলা আকাশ, জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ, অর্ণবের প্রভাবে কলকাতা-সহ কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস?

আরব দলগুলির বিরুদ্ধে ভয় দেখিয়ে ‘ভোট চুরির’ অভিযোগ আনালেন নেতানিয়াহু

ভারতের বাজারে হাজির Bajaj Pulsar NS200, দাম শুনলে বিশ্বাস হবে না

ক্রুজার প্রেমীদের জন্য সুখবর! ভারতে ফিরছে Honda Rebel 500

শল্যচিকি‍ৎসায় বিপ্লব! স্তন বাদ না দিয়েই নির্মূল হবে ক্যানসার

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের