গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রীর, সভায় মানুষের ঢল

Share:

নিজস্ব প্রতিনিধি, গঙ্গাসাগর : গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতে উদ্বোধন হল ‘সাগরকন্যা’-র। ১০০ শয্যা বিশিষ্ট একটি ডরমেটরি উদ্বোধন করা হয়েছে। সারা বছর ধরে বহু পর্যটক আসেন। তাঁদের কথা চিন্তা করেই এটা বানানো হয়েছে। PWD ও মেসার্স লারসেন এন্ড ট্রুবো লিমিটেডের মধ্যে চুক্তিপত্র বিনিময় হয়েছে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। এদিন মোট ৯৬টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ৩৯৪ কোটি ৯৩ লক্ষ টাকা খরচে এই প্রকল্পগুলোর উদ্বোধন করা হল।

জানা গিয়েছে, এদিন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানও হয়েছে। সবুজসাথীর সাইকেল পেয়েছেন পড়ুয়ারা। লক্ষ্মীরভান্ডারের স্যাকশান পত্রও তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি, রুহিত ভাতা, রূপোশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর প্রকল্পের স্যাংশান পত্র দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে হাজির ছিলেন বহু সাধারণ মানুষ। সকলেই হাজির হয়েছিলেন মুখ্য়মন্ত্রীর অনুষ্ঠানে সাক্ষি থাকতে। ১২ বছরের অপেক্ষার অবসান হতে চলেছে। বিভিন্ন সরকারি প্রকল্পের মডেল সাজিয়ে মুখ্যমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানানো হয়েছে। জানা গিয়েছে মুড়ি গঙ্গার ওপরে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি তৈরি করতে খরচ হবে প্রায় ১৬৭০ কোটি টাকা। সোমবার এই সেতুর শিলন্যাস হলেও চার বছরের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। জানা গিয়েছে এই সেতু নির্মাণের দায়িত্ব পেয়েছে মেসার্স লারসেন এন্ড ট্রুবো লিমিটেড। ইতিমধ্যে ৮০ শতাংশ জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে। বাকি জমিও খুব তাড়াতাড়ি অধিগ্রহণ করা হবে।

মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানে মানুষের ঢল দেখতে পাওয়া গিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই শুরু হয়ে যাচ্ছে সেতু তৈরির কাজ।

 

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL