চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

SIR আতঙ্কে মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : SIR ও NRC আতঙ্কে রাজ্যে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে পানিহাটি, বীরভূম, ব্যারাকপুর, ডানকুনি থেকে মৃত্যুর খবর এসেছে। মঙ্গলবার মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রেডরোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জোড়াসাঁকোতে মিছিল পৌঁছনোর পর মৃতদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করলেন মুখ্যমন্ত্রী।

জোড়াসাঁকোর সামনে বড় মঞ্চ করা হয়েছে। সেখানেই বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চের পাশেই মৃতদের নামে কাটআউট রাখা হয়েছে। সেখানে রয়েছে, প্রদীপ কর, ক্ষিতিশ মজুমদার, কাকলি সরকার, বিমল সাঁতরা, হাসিনা বেগম, শেখ সিরাজউদ্দিন, জাহির মালের নাম। মঞ্চে ওঠার আগে সেই তাঁদের উদ্দেশ্যে সম্মান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ফুল দিয়ে সম্মান জানিয়েছেন। রাড রোড থেকে সাংবিধান হাতে করে জোড়াসাঁকো পর্যন্ত পৌঁছেছেন তিনি। সেই সংবিধানও তাঁদের নামের সামনে রেখেছেন।

SIR-র প্রতিবাদে রাজপথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। রেড রোড থেকে জোড়াসাঁকো পর্যন্ত মিছিল করেন তাঁরা। এই মিছিল সর্ব ধর্ম সমন্বয়ের মিছিল। মঙ্গলবারের এই মিছিলের মূল দাবি একটা বৈধ ভোটারও যেন বঞ্চিত না হয়। অর্থাৎ কোনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। সে যেই ধর্ম, যে জাতির মানুষই হোননা কেন। সর্বধর্ম সমন্বয়ের দেশ ভারত। সেটাই এই মিছিলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এই মিছিলে হাজির রয়েছেন, এনআরসি আতঙ্কে মৃতের পরিবারের লোক। মতুয়া সম্প্রদায়ের মানুষজন রয়েছে মিছিলে। এদিনের মেগা র‍্যালিতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা গিয়েছে। কোথাও লেখা রয়েছে, আমার ভোট, আমার অধিকার। কোথাও লেখা রয়েছে, এনিমুরেশন ফর্ম ফিলআপ করুন, পাশে আছি।

Published by:

Share Link:

More Releted News:

বুথের ১০০ মিটারের মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করে দিল পুলিশ

ভোটের জন্য নেই বাস, আসানসোলে অটো-টোটোর বিরুদ্ধে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ

ইভিএম মেশিন খচ্চরের পিঠে চাপিয়ে দার্জিলিংয়ের দুর্গম বুথে পৌঁছলেন ভোট কর্মীরা

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

মমতার ভবানীপুর সহ ১২৯ কেন্দ্রে ‘লাল সতর্কতা’, তালিকায় কোন-কোন আসন?

বুথে যাওয়ার বাস না থাকায় ভোট কর্মীদের তুমুল বিক্ষোভ সিউড়ি DCRC’তে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ