প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে মুখ্যমন্ত্রী, রেড রোডে বর্ণাঢ্য শোভাযাত্রায় নজর মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেড রোডে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। তা দেখছেন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্যের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমারকে সঙ্গে নিয়ে রেড রোডে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত আছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও।

এদিকে প্রথমে বায়ুসেনার অন্যতম হেলিকপ্টার চেতক থেকে পুষ্পবর্ষণ করা হয় রেড রোডে। তারপর রাজ্যপালের সংবর্ধনা জ্ঞাপন হয়। সঙ্গে সঙ্গে রেড রোডে শুরু হয়ে যায় কুচকাওয়াজ। ভারতের ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন হয়েছে। অনুষ্ঠানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শুরু হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের ট্যাবলো প্রদর্শন। কুচকাওয়াজের পাশাপাশি পরিবেশিত হয় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।

অন্যদিকে প্যারেডে অংশ নিয়েছে ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট, নৌবাহিনী ও বায়ুসেনা। কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের একাধিক দলও কুচকাওয়াজে অংশ নেবে। সেনাবাহিনীর বিভিন্ন ব্যান্ড, গোরখা রেজিমেন্টের পাইপ, ড্রাম ব্যান্ড এবং পুলিশের ব্যান্ড প্যারেডে পা মেলায়। পাশাপাশি দেখা যায় আধুনিক সামরিক সরঞ্জামের প্রদর্শন। এবারের প্যারেডে স্কুল পড়ুয়াদের অংশগ্রহণও নজর কেড়েছে। কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুল, মিত্র ইনস্টিটিউশন, লরেটো স্কুল, আদর্শ হিন্দি হাইস্কুল, বরিশার উচ্চ বালিকা বিদ্যালয় এবং পুরুলিয়ার সৈনিক স্কুলের ছাত্রছাত্রীরা শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজে অংশ নিল।

এছাড়া সামরিক কুচকাওয়াজের পাশাপাশি হয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। আলিপুরদুয়ারের চা–বাগান নৃত্য, জঙ্গলমহলের আদিবাসী নাচ, সুন্দরবনের বনবিবি পালা এবং বাউল সঙ্গীত পরিবেশিত হয়। সাগর মহাবিদ্যালয়ের পড়ুয়ারা সুন্দরবন বিষয়ক নৃত্যনাট্য পরিবেশন করে। সবশেষে পুলিশ ব্যান্ডের পরিবেশিত জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটছে। প্যারেডে অংশ নেয় ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন কন্টিনজেন্ট, নৌবাহিনী ও বায়ুসেনা। কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের একাধিক দলও কুচকাওয়াজে অংশ নেয়।

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

সেনার ভুয়ো পরিচয়ে বিয়ে, পণের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে গর্ভপাতের হুমকি স্বামীর

‘স্যার, একটা আইফোন দিন না!’, আবদার শুনেই বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে পড়লেন মুখ্যমন্ত্রী

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর