আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘‌পহেলগাঁও কি আপনারা করলেন?‌’‌ জমি–অনুপ্রবেশ নিয়ে শাহের দাবি খারিজ মমতার

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, মঙ্গলবার কলকাতায় অনুপ্রবেশ এবং জমি না দেওয়া নিয়ে অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ শুধু বাংলায় আছে অন্য কোনও জায়গায় নেই বলে দাবি করেন। আর আজই বাঁকুড়ার বড়জোরায় জনসভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় সমালোচনা করার পাশাপাশি একের পর এক হিসাব দিয়ে অমিত শাহের দাবি খণ্ডন করলেন মুখ্যমন্ত্রী।

এদিকে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফকে রাজ্য জমি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন অমিত শাহ। বাঁকুড়ার সভা থেকে সেই অভিযোগ খারিজ করে পাল্টা বিজেপিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমি জমি না দিলে রেল, কয়লা প্রকল্প হল কী করে? একজন দুঃশাসন এসেছে বাংলায়। ভোট এলেই ওরা আসে। ওদের চোখের দিকে তাকালে বুঝতে পারবেন এই বুঝি ক্ষতি করল রে, গেল রে গেল রে। আজ বলছে জমি দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। জমি না দিলে বাঁকুড়া বিষ্ণুপুর লাইন হল কী করে?‌ ওটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। রানীগঞ্জ, বাঁকুড়া, অন্ডাল, জমি কে দিয়েছে?’‌

অন্যদিকে অনুপ্রবেশ নিয়েও শাহকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। আর বুঝিয়ে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যে তথ্য ফেরি করছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‌বাংলায় নাকি অনুপ্রবেশকারী আছে। কাশ্মীরে নাকি নেই। তাহলে পহেলগাঁও কি আপনারা করলেন?‌ যত দোষ বাংলার। দিল্লিতে কদিন আগে বিস্ফোরণ ঘটল। সেটা কি আপনারা করলেন?‌ আজকে ৯৬ বছরের লোককে ডেকে পাঠাচ্ছ। লজ্জা করে না। শুধু তুমি আর তোমার ছেলে খাবে?‌ বাংলার ১০০ দিনের কাজ, আবাসের কাজ বন্ধ। কাজ করিয়ে বেতন দেয়নি। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমরা চাইলে আপনাকে এক পা’‌ও বেরোতে দিতাম না, কিন্তু এটা আমাদের সংস্কৃতি নয়।’‌

এছাড়া এসআইআর প্রক্রিয়া নিয়েও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির আঁতাতের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘‌৫৪ লক্ষ মানুষের নাম বাদ গেল কেন?‌ ওটা দুঃশাসন বাবু করিয়েছে। এসআইআরের নাম করে এখন সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে। ভোট এলেই দুর্যোধন–দুঃশাসনরা বাংলায় আসেন। আমাকেও বলে বাংলাদেশি। অথচ আমি বীরভূমের একটি গ্রামে জন্মগ্রহণ করেছি। জন্মের পরেই আমাকে কলকাতা নিয়ে যাওয়া হয়। কিন্তু আমি গ্রাম ভালো চিনি। হাল ধরে চাষ করতে পারি। মাছ ধরতে পারি। রান্না করতে পারি। কত বিএলও মারা গেল। মানুষ মারা গেল। নির্বাচন কমিশনের অফিসে বসে বিজেপির আইটি সেলের প্রধান এইসব কাজ করছে।’‌

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

ভোট মিটলেও রাজ্যে আইনশৃঙ্খলা সামলাতে ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে

উদয়নারায়ণপুরে জওয়ানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে আড়াল কমিশনের

ভোট শেষের মুখে নোয়াপাড়ায় উত্তেজনা, বচসা ঘিরে তৃণমূল–বিজেপি সংঘর্ষ

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

ব্যারাকপুরে পুরসভার কর্মী রাজনৈতিক দলের এজেন্ট হয়ে বুথে বসার অপরাধে আটক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ