‘ছাপ্পা হলে গণতন্ত্রের থাপ্পর দেবেন’, হাওড়া থেকে মা-বোনেদের বার্তা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি, জগৎবল্লভপুর: আসন্ন নির্বাচনে ছাপ্পা দিলে গণতন্ত্রের থাপ্পর দেবেন। হাওড়া থেকে মা-বোনেদের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এজেন্সি দিয়ে টাকা ধার করে পোস্টার লাগানো হচ্ছে। তাঁর অভিযোগ, ভোটারদের তাড়িয়ে দিয়ে ছাপ্পা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। ছাপ্পা দিতে এলে গণতন্ত্রের থাপ্পর মারার বার্তা দিয়েছেন।

এই প্রসঙ্গে রাজ্যের মা বোনেদের উদ্দেশ্যে বলেছেন, যাঁরা ছাপ্পা করবে, নিরপেক্ষ না থেকে একপক্ষ হয়ে কাজ করবে, তাঁদের গণতন্ত্রের থাপ্পর দেবেন। দায়িত্ব নিয়ে এই কাজ করতে হবে। তিনি প্রশ্ন করেছেন,বাইরে থেকে গুন্ডা আসছে। বিহার ও উত্তরপ্রদেশ থেকে লোক এসে যদি ভোট দিতে চায়, ছেড়ে দেবেন? বাংলার মানুষের নাম কেটে বহিরাগতরা ভোট দিলে মেনে নেবেন? কান মুলে দেওয়ার দাওয়াই দিয়েছেন তিনি। বিজেপির নেতাদের শিক্ষা দিতে হবে। বাংলাকে চ্যালেঞ্জ করলে বাংলা দিল্লিকে চ্যালেঞ্জ করতে জানে। বিজেপির মতো মিথ্যেবাদী সরকার, ব্যাভিচারী, ভ্রষ্টাচারি সরকার দেখা যায়নি আগে। নাম না করে অমিত শাহকে নিশানা করেছেন তিনি। পাশাপাশি বিজেপিকে বিষবৃক্ষ বলে কটাক্ষ করেছেন। এদিন তিনি আরও বলেছেন, মিথ্যে কথা বলে একটা ভোটের প্রয়োজন নেই তাঁর। মিথ্যে কথা বলে ভোট করাতে চান না তিনি। 

এদিন সিপিএম ও বিজেপিকে একসঙ্গে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। তাঁর কথায়, সরকার চাকরি দিতে চাইলে সিপিএম এবং বিজেপির কয়েকজন কোর্টে গিয়ে মামলা করে। আগে যারা সিপিএম করত, এখন তারাই বিজেপি করে। তাঁর অভিযোগ, বুথে এজেন্ট দেওয়ার লোক নেই। সব এজেন্সিকে দিয়ে কাজ করাচ্ছে। 

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

‘আলোচনা চালাতে আপত্তি নেই, তবে যুদ্ধবিরতি শেষ’, ইরানকে ফের বার্তা ট্রাম্পের

দুই প্রধানমন্ত্রীর গপ্পো, একজন বাজালেন স্যাক্সোফোন, একজন গাইলেন গলা ছেড়ে

টানা ১৬ ঘন্টা বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! ঘুরপথে চলবে গাড়ি

‘আয়ুষ্মান ভারত না থাকলে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘উন্নয়ন চাইলে রেজিনগরেও বিজেপিকে জেতান,’ হুমায়ুনের খাসতালুকে দাঁড়িয়ে বার্তা শুভেন্দুর

শেষ চারে ওঠার লড়াইয়ে রাতে মুখোমুখি স্পেন-বেলজিয়াম

‘জেলে নয়, টুঙ্গিপাড়ায় পৈতৃক ভিটেয় ‘বন্দি’ রাখতে হবে’, তারেক সরকারকে শর্ত হাসিনার

‘হাত খুলে কাজ করবে পুলিশ,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

জোর ধাক্কা বিজেপির, বাঁকিপুরে মনোনয়ন প্রত্যাহার করলেন দলীয় প্রার্থী

ইডির ফ্রিজ করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কলকাতা হাইকোর্টে কালীঘাট তৃণমূল

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালের ১২ কর্মীকে শোকজ