‘‌আমি লড়ে যাব, জিতবও’‌, নবগ্রামের সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার নবগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জোরালো প্রচার করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই কেন্দ্রের ঘাসফুল শিবিরের প্রাথীদের সমর্থনে প্রচার করতে গিয়ে সুর সপ্তমে তোলেন তৃণমূল নেত্রী। এখানের বাসিন্দাদের নাম বাদ দেওয়া নিয়ে সুর চড়ান মুখ্যমন্ত্রী। বিজেপি এখানে জাতে, ধর্মে, বর্ণে বিভেদ করছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। বিজেপি এবং নির্বাচন কমিশনের অপরিকল্পিত এসআইআর করার জন্য সাধারণ মানুষ থেকে বিএলও’‌দের মৃত্যু হয়েছে। এই নির্বাচনে লড়ে যাবেন তিনি এবং জিতবেন বলে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

এদিকে নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে ৪০ হাজার ভোটারের নাম কেটেছে এসআইআর করে বলে অভিযোগ করলেন তৃণমূলনেত্রী। এভাবে জিততে চাইছে বিজেপি বলে অভিযোগ তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌দিনহাটায় ৩০ হাজার নাম বাদ দেওয়া হয়েছে। ভবানীপুরে ৪০ হাজার নাম বাদ দিয়েছে। ভবানীপুরে উকুন বাছছে। ৪০ হাজার নাম বাদ দিয়েছে। তবু লড়ব, জিতবও। ২৯৪টি কেন্দ্রে আমিই প্রার্থী। এখানে বিভেদের রাজনীতি করছে বিজেপি। মহিলাদের নাম দেখে দেখে কেটেছে। হিন্দুদের সঙ্গে মুসলমানদের বিভেদ করছে, হিন্দুতে হিন্দুতে ভাগ করছে। এত লোকের নাম বাদ দিয়েও লজ্জা নেই। ওদের এই নাম বাদের জন্য বহু মানুষ থেকে বিএলও আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। শুধু সংখ্যালঘু সম্প্রদায় নয়, হিন্দু–মুসলিম এমনকী আদিবাসীদের নামও এসআইআরে বাদ দেওয়া হয়েছে।’‌

অন্যদিকে আজ বড়ঞা থেকে নবগ্রাম যাওয়ার সময় আকাশপথে ব্যাপক দুর্যোগ দেখা দেয়। তখন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার আকাশে উড়লেও ফিরে আসতে হয় বড়ঞায়। তারপর সড়কপথে নবগ্রাম পৌঁছে যান তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। দুর্যোগ মাথায় নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌বলছে আমরা নাকি ডেমোগ্রাফি (জনবিন্যাস) বদলে দিয়েছি। হরিদাস অমিত শাহ। আবার টেলিপ্রম্পটারে লিখে আনছে ‘আমার সুনার বাংলা’। এসআইআর করার সময় হয়ে যাচ্ছে হত্যার বাংলা। এত সামাজিক প্রকল্প বিশ্বে আর কোথাও পাবেন না। আর কংগ্রেসকে আমি অনেকবার বলেছিলাম, চলো সবাই মিলে নির্বাচন কমিশনে যাই, যাওনি।’‌

এছাড়া এসআইআর নিয়েও নির্বাচন কমিশনকে তুলোধনা করেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে তাও জোর গলায় জানিয়ে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা, ‘বিজেপি ছলনার আশ্রয় নিয়েছে। বাংলাটাকে বেচে দিতে চাইছে। বাংলার মানুষ থাকবে না। এটাই ওদের পরিকল্পনা। ধর্ম হল সবাইকে এক করে রাখার। ভাগাভাগির নয়। আপনারা তো শান্তিতে বসবাস করেন। এই শান্তির বাংলাকে অশান্ত হতে দেবেন না। প্রার্থী কে ভুলে যান। এই জোড়াফুলটাকে মনে রাখবেন। জোড়াফুল জিতলে আমাদের সরকার আসবে। আপনার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, কৃষক বন্ধু চলবে। কাজেই ভোটটা দেবেন। আপনাদের উপর যদি হামলা করতে আসে মেয়েরা একজোট হবেন‌। পরশুদিন নাকি আইটিবিটির ডিজি এসেছিল কলকাতায়। বলেছে মেয়েদের পরীক্ষা করে দেখা হবে। চেক করবে। আমি বললাম, বাংলা কিন্ত অন্যরকম। মেয়েদের গায়ে হাত দিয়ে কোনও অসম্মান করলে মুখ বুজে থাকবেন না। প্রতিবাদ করবেন।’‌

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

মশাল হাতে হাতি তাড়াতে গিয়ে ভয়ানক দশার মুখোমুখি গ্রামবাসী, ভিডিও দেখলে চমকে উঠবেন

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

তরুণীকে লাগাতার হেনস্থা, আইনি বিপাকে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক রাহুল সিপলিগঞ্জ

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত