‘‌হিম্মত থাকলে একই মঞ্চে আসুন’‌, প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ মালদার হবিবপুরে নির্বাচনী জনসভা থেকে সিপিএমের অতীত অত্যাচারের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। যেসব নেতা–কর্মীদের খুন করা হয়েছিল তাঁদের স্মরণ করেন তিনি। তখন এই হবিবপুরে কেউ আসত না বলেও দাবি করেন তিনি। তৃণমূল কংগ্রেসের কর্মীদের সম্পদ বলে কাজ করার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। যাঁরা পালিয়ে যায় না তাঁদের তিনি ভালবাসেন বলে দাবি করেন। তাই সাধারণ জীবনযাপন করার নিদান দেন তিনি। কর্মকেই ধর্ম বলে বিজেপিকে পাল্টা আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে বিজেপির ধর্ম মানে বাংলার ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া। এখানে দুটি আসনের মধ্যে একটি কংগ্রেস এবং অপরটি বিজেপি পেয়েছে। কিন্তু এখন বাংলার ভোটারদের কাটছে বিজেপি বলে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌হঠাৎ নরেন্দ্র মোদির মনে হল সবাই অনুপ্রবেশ কারী। এখানের একটি আসন তো বিজেপি পেয়েছে। তাহলে এখানে যদি সবাই অনুপ্রবেশকারী হয় তাহলে আপনি আগে পদত্যাগ করুন। কারণ আপনি তো অনুপ্রবেশকারীর ভোটেই জিতেছেন। আর এক আছে মোটা ভাই। বলছে এখানে ২৫ দিন থাকবে। ৩৬৫ দিন থাকলেও কিছু হবে না। আগে মণিপুর সামলান মোটাভাই।’‌

অন্যদিকে বিজেপিকে ৪২০ বলে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন মুখ্যমন্ত্রী। আজ, শুক্রবার নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, ‘‌আমি একাই ১০০। ওদের সামলাতে পারি। বিজেপির সবাই তো ৪২০। এরা সিপিএমের থেকেও ভয়ঙ্কর। সিপিএমের হার্মাদরাই এখন বিজেপির জল্লাদ হয়েছে। ভোট কেটে মানুষকে লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করেছে। এসবের জবাব মানুষ দেবে। যাদের নাম বাদ গিয়েছে তাদের ট্রাইব্যুনালে যেতে হবে। অনলাইনে ফর্ম পূরণ করুন। আগামী দু’‌দিনের মধ্যে এই কাজটা করতে হবে। আমাদের কর্মীরা সাহায্য করবে। যগি অসুবিধা হয় তাহলে আমাদের পার্টি অফিসে যাবেন। ফর্ম পূরণ থেকে শুরু করে আইনজীবী দিয়ে সাহায্য করা হবে। না হলে বাইরের লোকজনকে এখানে ভোটার করবে ওরা।’‌

এছাড়া প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তৃণমূল সুপ্রিমো। কারণ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এখান থেকে একটা আসনে জিতেছিল বিজেপি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে তুলে বলেন, ‘‌২০২৪ সালের ভোটার তালিকায় যদি অনুপ্রবেশকারী থেকে থাকে, তবে আপনিও তাঁদের ভোটে জিতেছেন। আপনি আগে পদত্যাগ করুন। আর হায়দরাবাদ থেকে ‘বিজেপির কোকিল’ এসেছে, বিচারকদের আটকে বিক্ষোভ দেখায় তারাই। মালদার ঘটনায় সব ধরা পড়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর হিম্মত থাকলে একই মঞ্চে আসুন। মুখোমুখি বিতর্কে বসুন। মুখোশ আমি টেনে খুলে দেব। উনি আগে থেকে বক্তৃতা লিখে রাখেন। টেলি প্রম্পটার ছাড়া একটা কথাও বলতে পারেন না। বিজেপিকে বেলাইন করার জন্য আমরা এবার ভোটের লাইনে দাঁড়াব।’‌

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

অকালে জন্ম নেওয়ায় চার নবজাতকের মৃত্যু, চিকিৎসকদের প্রচেষ্টায় প্রাণ বাঁচল মহিলার

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

মশাল হাতে হাতি তাড়াতে গিয়ে ভয়ানক দশার মুখোমুখি গ্রামবাসী, ভিডিও দেখলে চমকে উঠবেন

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান

তরুণীকে লাগাতার হেনস্থা, আইনি বিপাকে অস্কারজয়ী ‘নাটু নাটু’ গায়ক রাহুল সিপলিগঞ্জ

রাজগঞ্জের পর এবার নদিয়ার তেহট্টের দুই চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা

বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ের সতর্কতা জারি দক্ষিণবঙ্গে

ক্ষুদিরামের পৈতৃক ভিটে নিয়ে কী পরিকল্পনা? শুভেন্দুর কাছে জানতে চেয়েছিলেন অমিত শাহ

বাঁক কাঁধে ২৫০ কিমি পথ হাঁটলেন ৮৫ বছরের বৃদ্ধ, শিব ভক্তিতে মুগ্ধ নেটদুনিয়া

কেশপুরে ঋত তৃণমূলের বিধায়ক শিউলি সাহাকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান

গণহত্যার দায়ে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আসাদকে মৃত্যুদণ্ড দিল আদালত