রান্নার গ্যাসের হাহাকার মেটাতে নবান্নে কন্ট্রোল রুম খুললেন মুখ্যমন্ত্রী, তোপ কেন্দ্রকে

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর তার মধ্যে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই রান্নার গ্যাস এখন বুকিং করা যাচ্ছে না বলে অভিযোগ। যদিও কোনও কারণে বুক হলে গ্যাস কবে মিলবে সেটা জানা যাচ্ছে না। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগেই বলে দেওয়া হয়েছে, ২৫ দিনের আগে গ্যাস মিলবে না। সেখানে রান্নার গ্যাস না পেয়ে এখন রাজ্যজুড়ে হাহাকার নেমে এসেছে। এই পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অফিসারদের সঙ্গে আলোচনা করা হয়। আর রান্নার গ্যাস নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী নবান্নে চালু করছেন কন্ট্রোল রুম। যাতে সাধারণ মানুষ বিপদে পড়ে ফোন করলে তাঁদের পাশে দাঁড়ানো যায়।

এদিকে রান্নার গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পড়ে মহিলা নেত্রীদের মিছিল করতে বলেছিলেন। এবার নিজেই নামছেন রাজপথে মিছিল করতে। এই রান্নার গ্যাসের সংকট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌এসওপি তৈরি করা হোক। এখানে যে গ্যাস তৈরি হয় সেটা যাতে বাইরে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কল্যাণী, দুর্গাপুরে গ্যাস তৈরি হয়। সে সব বাইরে যাতে না যায় তা নিয়ে পদক্ষেপ শুরু হোক।’‌ আজ এই রান্নার গ্যাসের সমস্যা মেটাতে যে কন্ট্রোল রুম খোলা হয়েছে তার নম্বরগুলি হল—৮৬৯৭৯৮১০৭০, ১০৭০/০৩৩-২২১৪৩৫২৬। আজ রাতেই জারি হয়ে যাবে এসওপি।

 

অন্যদিকে গ্যাস পরিবহণ নিয়ে যেন কোনও সমস্যা না হয়। তার জন্য নজরদারি বাড়াতে হবে। আর কালোবাজারি ঠেকাতে জেলায় জেলায় যাবে বিশেষ দল কাজ করবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, ‘‌মানুষকে আর কত লাইনে দাঁড়াতে হবে। নোটবন্দি থেকে শুরু করে কোভিডের সময় অক্সিজেনের লাইন–সহ এসআইআর এবং এখন রান্নার গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। কেন্দ্রীয় সরকারের অদূরদর্শিতায় এমন হাল হয়েছে। তাই মানুষের পাশে দাঁড়ান সকলে। গ্যাসের জোগানই নেই! গ্রামবাংলা থেকে শহর সব জায়গাতে সমস্যা হচ্ছে। আমি এটা নিয়ে কথা বলেছি।’‌

এছাড়া দুটি গ্যাস বুকিংয়ের মধ্যে অন্তত ২৫ দিনের ব্যবধান বাধ্যতামূলক করা হয়েছে। এই ঘোষণাতেই মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে মুখ্যমন্ত্রীর চাপে কেরোসিনের বরাদ্দ ২৫ শতাংশ বাড়াল কেন্দ্রীয় সরকার। নবান্ন সূত্রে খবর, রাজ্যস্তরে সচিব এবং পদস্থ পুলিশ কর্তাদের নিয়ে ১২ জনের এলপিজি ক্রাইসিস কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি যুবসাথীর কাজে গতি আনার নির্দেশও আজ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকী উন্নয়নমূলক প্রকল্পের কাজ যেন ধাক্কা না খায় সেই বার্তাও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

হাওড়া স্টেশনে ফের লাখ লাখ টাকা উদ্ধার, জোরদার তল্লাশি RPF-এর

মধ্যপ্রাচ্যে ২ হাজার মেরিন পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

পুজোয় একদিনের ছুটি? ঘুরে আসুন পাহাড় ও জঙ্গলে ঘেরা ঘাটশিলা

হলুদে সোনার আভা, কখনও কৃষ্ণবর্ণা! শাস্ত্রে ঠিক কেমন দুর্গার গায়ের রং?

৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং