ফুরফুরে মেজাজে ঢাক বাজালেন মুখ্যমন্ত্রী, সুর তুললেন রাজনীতিতেও

বাংলার মুখ্যমন্ত্রী মিশে গেলেন দক্ষিণের সংস্কৃতির সঙ্গে। এদিন সকাল ১০টা নাগাদ তিনি পৌঁছে গিয়েছিলেন চেন্নাইয়ের পদমরম হলে।

Share:

নিজস্ব  প্রতিনিধি: ২ দিনের চেন্নাই সফরের প্রথম থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যপাধ্যায় (MAMATA BANERJEE)  ছিলেন খোশ মেজাজে। গতকাল তিনি দেখা করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী (CM) এমকে স্ট্যালিনের (MK STALIN) সঙ্গে। উপহার দিয়েছিলেন নাড়ু। আর আজ বাজালেন ঢাক। তবে তার মাঝেই এই দু’দিন বোল তুললেন রাজনীতিতেও।

পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশনের (LA GANESAN) আমন্ত্রণে চেন্নাইয়ে গিয়েছিলেন তিনি। বরাবরের মতই অনুষ্ঠানে তাঁকে দেখা গেল আন্তরিক। বাংলার মুখ্যমন্ত্রী মিশে গেলেন দক্ষিণের সংস্কৃতির সঙ্গে। এদিন সকাল ১০টা নাগাদ তিনি পৌঁছে গিয়েছিলেন চেন্নাইয়ের পদমরম হলে। একাত্ম হয়ে বাজিয়েছিলেন ঢাক। সেখানেই আলাপচারিতা সারেন রাজ্যপালের পরিবারের সদস্যদের সঙ্গে। এরই মাঝে তিনি একান্ত বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে।

এরপরেই তাঁর সঙ্গে সাক্ষাৎ হয় দক্ষিনী তারকা রজনীকান্তের (RAJNIKANTH)। সেখানেই মুখ্যমন্ত্রী ও রজনীকান্ত পারস্পরিক স্বাস্থ্যের অবস্থা জানতে চেয়ে কুশল বিনিময় করেন। কলকাতা আসার জন্য দক্ষিনী তারকাকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, দক্ষিণে অন্য একটি পরিচয়ও আছে রজনীকান্তের। তিনি রাজনৈতিক ব্যক্তিত্বও। এদিন তাঁর সঙ্গে আবারও সাক্ষাৎ হয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের।

যদিও বঙ্গের মুখ্যমন্ত্রী জানাচ্ছেন, স্ট্যালিন তাঁর ভাইয়ের মতো। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বা রজনীকান্তের সঙ্গে সাক্ষাৎ ‘সৌজন্যমূলক’ বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে গতকালই তিনি জানিয়েছিলেন, উন্নয়ন নিয়েও বৈঠক হয়েছে। বলেছিলেন, আগামী লোকসভা নির্বাচনে (LOKSAVA ELECTION) গুরুত্বপূর্ণ নির্ণায়ক ভূমিকা নেবে আঞ্চলিক দলগুলি। তারপর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন বা ‘রাজনৈতিক মুখ’ রজনীকান্তের সঙ্গে সাক্ষাৎ, সলতে পাকিয়েছে আগামী লোকসভা নির্বাচনের।

আরও পড়ুন: মমতা-রজনীকান্ত সাক্ষাৎ, উস্কে উঠল জল্পনা

 

 

‘সিপিএম এখন তৃণমূলের বন্ধু,’ খোঁচা শুভেন্দুর

টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে লাশ, দুর্গাপুরের উড়ালপুরের নিচ থেকে উদ্ধার যুবকের পচাগলা দেহ

ফিরছেন রোহিত-বিরাট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভারতের সম্ভাব্য একাদশ

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ধানের জমি থেকে উদ্ধার তিন হাতির নিথর দেহ, বিদ্যুতের তারে জড়িয়েই কি মর্মান্তিক মৃত্যু?

বিরাট-গম্ভীরের মধ্যে কি ফের ফাটল? ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকা, মৃত ১, বিদ্যুৎহীন হাজারো মানুষ

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি