মন্ত্রিসভার সম্প্রসারণে কারা জায়গা পাচ্ছেন?‌ রাজ্যপালের কাছে জমা পড়েছে নাম

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার বাড়ছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা। ইতিমধ্যেই লোকভবনে গিয়ে রাজ্যপাল আরএন রবির সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন কারা প্রবেশ করতে চলেছেন সেটার তালিকাও রাজ্যপালকে দিয়ে এসেছেন শুভেন্দু অধিকারী বলে সূত্রের খবর। আজ, বৃহস্পতিবার শুভেন্দু প্রথমে যাবেন নবদ্বীপ–মায়াপুর। সেখানে ইসকনের মন্দিরে পুজো দিয়ে সরাসরি নয়াদিল্লি যাবেন মুখ্যমন্ত্রী বলে জানা গিয়েছে। রাজধানীতে পৌঁছেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী। আর তাই প্রশ্ন উঠছে, বাংলার মন্ত্রী হিসাবে কারা কারা শপথ নিতে চলেছেন?‌ নয়াদিল্লিতেই ওই তালিকায় সিলমোহর পড়বে বলে জানা যাচ্ছে।

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিধানসভা নির্বাচনের পরই বাংলার বিষয়ে ‘বিশেষ দায়িত্ব’ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই দলের পাশাপাশি এখন সমানভাবে পশ্চিমবঙ্গের উপর নজর রয়েছে অমিত শাহের। মন্ত্রিসভা সম্প্রসারণের পর কতজনের ক্যাবিনেট হবে, কারা কারা জায়গা পাবেন, সব নিয়েই অমিত শাহের ‘সুচিন্তিত মতামত’ থাকবে। সুতরাং নয়াদিল্লি থেকে ফেরার পরই গোটা প্রক্রিয়া চূড়ান্ত করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জুন মাসের ১ অথবা ২ তারিখ নতুন মন্ত্রীরা শপথ নেবেন বলে সূত্রের খবর।

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন তাঁর পাশে ছিলেন মাত্র পাঁচ বিধায়ক। দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। এরপর প্রায় তিন সপ্তাহ কেটে গিয়েছে। তাই প্রশ্ন উঠছে, কবে হবে মন্ত্রিসভার সম্প্রসারণ? কাদের ভাগ্যে শিকে ছিঁড়তে চলেছে? খুব বড় মন্ত্রিসভা গড়ার পথে হাঁটছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নয়াদিল্লি সফরের দিনই যাবতীয় গুঞ্জনের অবসান ঘটিয়ে মন্ত্রিসভা সম্প্রসারণের সবুজ সংকেত মিলেছে। তারপরই নড়াচড়া শুরু হয় রাজ্যে।

তাছাড়া রাজ্যপালের কাছে শুভেন্দু অধিকারী যে তালিকা দিয়েছেন, তাতে নাম রয়েছে রূপা গঙ্গোপাধ্যায়, শংকর ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়, সুব্রত ঠাকুর, রুদ্রনীল ঘোষ–সহ বেশ কয়েকজনের। এই তালিকা অবশ্য লোকভবন বা রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। নয়াদিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে করে কলকাতায় ফেরার পরই চূড়ান্ত ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের কাছে গিয়ে তাঁর সঙ্গে শপথগ্রহণের জায়গাও দেখে এসেছেন মুখ্যমন্ত্রী। বৃষ্টির সম্ভাবনা থাকায় লোকভবনের মাঠে শপথ হবে না। তাই লোকভবনের দোতলার হলঘরে নতুন মন্ত্রীরা শপথ নিতে পারেন। তবে কাকে কোন দায়িত্ব দেওয়া হবে সেটার ঘোষণা এখনই করা হচ্ছে না বলেই সূত্রের খবর।

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

বাড়িতেই বানিয়ে ফেলুন বিউলি ডালের মিষ্টি রস বড়া, রইল রেসিপি

পেঁয়াজ-রসুন ভুলে যান! হিং দিয়ে বানিয়ে ফেলুন ‘মৈথিলী খাসির মাংস’

মঙ্গলের গোচরে বদলাবে ভাগ্য! ৫ রাশির জাতকদের জীবনে আসবে বড় পরিবর্তন

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

সাড়ে আট বছর বাদে ইংল্যান্ড দলে জায়গা পেলেন লেগ স্পিনার, কে তিনি?

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং