প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি ,চণ্ডীপুর: রবিবার কাঁথির বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গন্তব্যস্থল ছিল চণ্ডীপুর । সেখানে প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের(Chandranath Rath) বাড়ি। চন্দ্রনাথের পরিবারের সঙ্গে দেখা করতে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি চন্দ্রনাথ রথের ছবিতে মাল্যদান করেন। মোমবাতি জ্বেলে তাঁর আত্মার চিরশান্তি কামনা করেন।গত ৬ মে রাতে দুষ্কৃতকারীদের ছোড়া গুলিতে মধ্যমগ্রামে মৃত্যু হয় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের। ঘটনার পর শুভেন্দু অধিকারীর রাজ্য সরকারের দায়িত্ব গ্রহন করে বিধায়ক হিসাবে শপথ গ্রহন অনুষ্ঠান থাকায় মৃত চন্দ্রনাথ রথের পরিবারের সাথে দেখা করতে পারেনি ।

রবিবার চন্ডীপুরের কুলুপ গ্রামে প্রয়াত চন্দ্রনাথ রথের বাড়িতে যান মুখ্যমন্ত্রী(CM)। তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। পরিবারের সাথে দেখা করে পাশে থাকার আশ্বাস দেন তিনি। বেশ কিছুক্ষণ পরিবারের সদস্যদের সঙ্গে ঘরের ভেতরে গিয়ে একান্তে কথা বলেন মুখ্যমন্ত্রী। তাদের সমস্ত রকম সাহায্য করার আশ্বাস তিনি দিয়েছেন বলে সূত্রের খবর।ইতিমধ্যে এই খুনের ঘটনায় তিনজন ভাড়াটিয়া পেশাদার খুনিকে গ্রেফতার করে পুলিশ। এই খুনের তদন্তভার নিয়েছে সিবিআই(CBI)।মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরে চন্দ্রনাথ রথের মা জানান “উনি যে আমাদের বাড়ি এসেছেন আমাদের সৌভাগ্য। পদ পাওয়ার পর আমাদের ভুলে যাননি।দোষীদের কঠোর শাস্তির কথাও দিয়েছেন।”

শুভেন্দু অধিকারী নিরাপত্তা দিতে চেয়েছিলেন, কিন্তু নিজের প্রতি অবহেলা করে নিরাপত্তা নেননি চন্দ্রনাথ এমনটা কিন্তু চন্দ্রনাথের মাকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।উনি নিশ্চয়ই আমাদের বিচার করবেন। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিঁধে চন্দ্রনাথের মা বলেন, হয়তো ভবানীপুরের হার মেনে নিতে পারেননি। তাই আমার ছেলেকে হারাতে হল। রবিবার দুপুরে শুভেন্দু অধিকারী তার কাঁথির বাড়ি থেকে বেরোনোর অনেক আগে থেকে তার বাসভবনের সামনে প্রচুর মানুষের ভিড় জমে। রবিবার বিকেল নাগাদ বাড়ি থেকে বেরোন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

দুপুর থেকেই মুখ্যমন্ত্রীর বাড়ি শান্তিকুঞ্জের সামনে ভিড় জমান বিজেপি কর্মী – সমর্থকরা।বিজেপি সমর্থকরা তাদের প্রিয় মুখ্যমন্ত্রীর জন্য কেউ পেতলের গণেশ,কেউ শ্বেত পাথরের দুর্গা মূর্তি উপহার হিসেবে নিয়ে এসেছিলেন।  প্রত্যেকের হাতে ছিল পুষ্পস্তবক। প্রত্যেকেই উপহার মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেন।মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে শান্তিকুঞ্জের(Shantikunja) সামনে। তবে সাধারণ মানুষের যাতায়াতে কোন বাধা সৃষ্টি করা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে দিয়ে টোটো থেকে মোটরসাইকেল ,স্কুটি সবকিছুই চলাচল করছে যথারীতি।

মরশুমের প্রথম ডার্বিতে হাড্ডাহাড্ডি স্নায়ুর লড়াই, সুযোগ নষ্টের খেসারত দিয়ে প্রথমার্ধ গোলশূন্য

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী তামিল প্রযোজক

মোদির আত্মনির্ভর পথে বিশেষ ধরনের মাইক্রো টার্বোজেট ইঞ্জিন তৈরি করেছে মৃন্ময়

২৩ রানে পঞ্জাবকে হারিয়ে আইপিএলের প্লে অফে আরসিবি

রাজ্যের মন্ত্রী হয়ে সস্ত্রীক গ্রামের বাড়িতে দিলীপ, রবিবার ঝাড়গ্রামে উৎসবের মেজাজ

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গাংনাপুর থেকে গ্রেফতার দুষ্কৃতী

‘‌এখন ডিজের বদলে তৃণমূল নেতাদের ঘরে হারমোনিয়াম বাজছে’‌, ফলতায় খোঁচা শমীকের

মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার জেরে মৃত্যু হল এক ভারতীয়ের, জখম ৩

বছরে ৬,০০০ টাকা আর্থিক সাহায্য! বাংলায় শুরু আরও একটি কেন্দ্রীয় প্রকল্প

ডার্বি ম্যাচে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রবিবাসরীয় যুবভারতী ক্রীড়াঙ্গনে নয়া দৃশ্য!

মোল্লা ইউনূস-সহ তদারকি সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা

প্রয়াত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের চণ্ডীপুরের বাড়িতে মুখ্যমন্ত্রী

তৃণমূল নেতার দখল নেওয়া জমি মূল মালিককে ফিরিয়ে দিলেন বিজেপির উপপ্রধান

রাজ্যের ৭টি জাতীয় সড়ক কেন্দ্রের হাতে, বিজ্ঞপ্তি জারি করে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর