উত্তরবঙ্গে প্রশাসনিক সভা সেরেই নবান্নে ফিরবেন মুখ্যমন্ত্রী, কী জরুরি কাজ পড়ল?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, বুধবার মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সকাল ৯টা নাগাদ তিনি চিনার পার্কের বাড়ি থেকে বের হন। সকাল ৯টা ৩০ মিনিটে ব্যক্তিগত বিমানে কলকাতা থেকে বাগডোগরার উদ্দেশে রওনা দেন তিনি। সকাল ১০টায় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে ১০টা ৩০ মিনিট নাগাদ শিলিগুড়ির পার্টি অফিসে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দেন। এই বৈঠক সেরেই আজই নবান্নে ফিরে আসবেন মুখ্যমন্ত্রী। আর এই দ্রুততার সঙ্গে যাতায়াত নিয়ে কৌতূহল তৈরি হয়েছে সকলের।

এদিকে উত্তরবঙ্গের ‘চিকেনস নেক’ বা ‘শিলিগুড়ি করিডর’এর নিরাপত্তা সুনিশ্চিত করার কাজ শুরু করল রাজ্যের নতুন সরকার। আজ, বুধবার বিকেলে নবান্নে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জমি হস্তান্তর করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দ্রুত জমি হস্তান্তর করা হচ্ছে ভারতীয় সেনা এবং ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশকে। কারণ দেশের নিরাপত্তার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ‘চিকেনস নেক’ অংশকে অপারেশন সিঁদুর পর্বে ‘এস–৪০০’এর নিরাপত্তা বেষ্টনীতে বাঁধা হয়েছিল। এই কাজ করার জন্যই উত্তরবঙ্গ থেকে দ্রুত নবান্নে ফিরে আসবেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে বিএসএফের ডিজি’‌র থাকার কথা।

অন্যদিকে উত্তরবঙ্গের সফরসূচিতে গিয়ে একটি উড়ালপুল উদ্বোধন এবং একটি মন্দির দর্শনের কর্মসূচিও রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বেলা ২টা ৩০ মিনিট নাগাদ বাগডোগরা বিমানবন্দর থেকে ব্যক্তিগত বিমানে চেপে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। সীমান্তবর্তী অঞ্চলে কাঁটাতারের বেড়া দিতে প্রয়োজনীয় জমি সরকারে এসে ৪৫ দিনের মধ্যে বিএসএফকে হস্তান্তর করার ডেডলাইন বেঁধে দিয়েছিলেন নয়া মুখ্যমন্ত্রী। সেই ডেডলাইন ধরেই জমি হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে নবান্ন সূত্রে খবর।

এছাড়া ২০২৫ সালের ২১ জুলাই উত্তরকন্যা অভিযানও করেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারে আসছেন রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে। তাঁকে ঘিরে উৎসাহিত দলীয় কর্মীরা। সাধারণ বাসিন্দারাও নতুন মুখ্যমন্ত্রীকে বরণ করে নিয়েছেন। উত্তরবঙ্গের দিকে যে নতুন সরকার সমানভাবে নজর দিচ্ছে সেই বার্তা দিতেই এই সফর বলে মনে করা হচ্ছে। নতুন সরকার আসার পরে রেকর্ড সময়ের মধ্যেই প্রায় ৫০ একরের বেশি জমি কেনার প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। ওই জমিই আজ, বুধবার মুখ্যমন্ত্রী বিএসএফকে হস্তান্তর করবে বলেই সূত্রের খবর। তার সঙ্গে বিএসএফকে হস্তান্তর করা হবে আরও ৩০ একরের বেশি খাস জমি বলে জানা যাচ্ছে। এইসব সেরে কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গেও বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর।

ফাইনালের আগে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের, আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়ার আশঙ্কা?

নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী

ঘরেই বানিয়ে ফেলুন সুজির শুকনো মালপোয়া, মুচমুচে স্বাদে জমে যাবে মিষ্টিমুখ

নিরামিষ ভোজে নতুন চমক, বাড়িতে সহজেই বানিয়ে নিন সয়াবিন মুইঠ্যা

অভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

ইতিহাস গড়ল ভারত, মহাকাশে পাড়ি দিল ‘বিক্রম-১’

ছেলের গাফিলতিতে এতজনের মৃত্যু! উদ্বেগে গেটম্যান অনুপের পরিবারের সদস্যরা

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

বঙ্গ জয়ের কারিগর শমীককে ‘উপহার’ মোদির, পূর্ণমন্ত্রী হচ্ছেন বিজেপি সভাপতি

বোমা রেখেছিল ভাড়াটে শামিম, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে দাবি বাড়ি মালিকের

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪

আরও বড় হামলার আশঙ্কা? প্রয়োজন ছাড়া মধ্যপ্রাচ্যে ভ্রমণ নয়, সতর্কবার্তা মার্কিন নাগরিকদের