ফের ভাগীরথী নদীতে কুমির আতঙ্ক, ভয়ে নদীতে স্নান করতে নামছেন না পুণ্যার্থীরা

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া:আবারো কুমির আতংক নদিয়ায়। ভাগীরথী নদীতে বিশাল আকৃতির কুমির দেখা দেওয়ায় আবারো নতুন করে চাঞ্চল্য ছড়াল নদিয়ার নবদ্বীপে। নবদ্বীপ ভাগীরথী নদীর রানীর ঘাটের ঘটনা। জানা যায়, পূর্ণ্যার্থীরা যখন স্নান করছিল তখন এই বিশাল আকৃতির কুমির(Cocodial) খুবই কাছ থেকে দেখতে পায় তারা। এরপর নদী তীরবর্তী এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। জানা যায়, ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বন দফতরে। সম্প্রীতি বেশ কয়েকবার নদিয়ার ভাগীরথী নদীতে একইভাবে কুমির দেখা দেওয়ায় ছড়িয়েছিল আতঙ্ক। বেশ কয়েক মাস নদীতে স্নান করতে যাচ্ছিলেন না সাধারণ মানুষ থেকে শুরু করে পূর্নার্থীরা।

আবারো কয়েক মাস বাদে সেই ছড়িয়ে পড়লো কুমির আতঙ্ক। নদী তীরবর্তী এলাকার মানুষের দাবি, বুধবার সকাল দশটা নাগাদ বেশ কিছু পুণ্যার্থী স্নান করতে নাবে নদীতে।এরপর চোখের সামনে বিশাল আকৃতির কুমিরটিকে দেখতে পায় তারা। প্রাণের ভয়ে নদী থেকে ডাঙ্গায় উঠে আসে পুন্যার্থীরা।সেই খবর ছড়িয়ে পড়ে নদী তীরবর্তী এলাকায়। খবর পেয়ে নদী ঘাটে যায় নবদ্বীপ থানার(Nabwadip P.S.) পুলিশ। এরপর কুমিরের বাস্তবিক ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে মানুষকে।

এখন দেখার বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে আদৌ কি কুমিরের দেখা পান নাকি সেটা ছিল অন্য কোন জলপ্রাণী ।সবটাই উঠে আসবে তদন্তের মধ্যে দিয়ে। তবে আপাতত বন দফতর সাধারণ মানুষকে ভাগীরথী নদীতে স্নান করতে না যাওয়ার পরামর্শ দিচ্ছে। চেষ্টা চলছে বৃহস্পতিবার দিনের আলোয় কুমিরের দেখা পেলে তাকে পাকড়াও করার প্রক্রিয়া। স্থানীয় পুরসভার পক্ষ থেকে সকলকে সতর্ক করা হয়েছে।ভাগীরথী নদীতে যেসব ভুটভুটি চলে তাদেরকেও সতর্ক করা হয়েছে।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির