মেমারিতে ১৯ নম্বর জাতীয় সড়কে ব্যস্ত সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গার্ডওয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি, মেমারি: ব্যস্ত সময় বড় বিপত্তি। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ১৯ নম্বর জাতীয় সড়কের গার্ডওয়াল। বুধবারের দেউলমোড় এলাকার এই ঘটনার জেরে আপাতত কলকাতা-বর্ধমান লেনে(Kolkata -Bardhaman Lane) পুরোপুরি বন্ধ যানচলাচল। সার্ভিস রোড(Service Road) দিয়ে চলছে গাড়ি চলাচল। তার ফলে চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা।বুধবার সকালে ১৯ নম্বর জাতীয় সড়কে(19 National High way) দ্রুত বেগে গাড়ি যাচ্ছিল। সেই সময় আচমকাই ধসে যায় গার্ডওয়াল। তা প্রথম নজরে আসে হোমগার্ড(Home Guard) নিখিলেশ দাস ও শেখ বাপ্পার।

তাঁরা ওই রাস্তা দিয়ে যাতায়াতকারী যানবাহনের গতিপথের অভিমুখ বদলানোর ব্যবস্থা করেন। তাতেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে খবর। এদিন জাতীয় সড়কের গার্ড ওয়াল ভেঙ্গে পড়ার ভিডিও অতি দ্রুত ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। সকলেই সেই ভিডিও দেখে চমকে ওঠেন। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আধিকারিকরা। যেখানে ধবস নেমেছে সেই এলাকা ঘিরে দ্রুত গতিতে মেরামতির কাজ শুরু হয়েছে।

কবে থেকে গার্ডওয়াল দুর্বল হতে শুরু করেছিল তা জানতে তদন্ত চলছে। যে দুজন হোমগার্ড বড় দুর্ঘটনার হাত থেকে গাড়িচালকদের রক্ষা করেছে তাদের পুরস্কৃত করা হবে বলে জানা গিয়েছে। কারণ তারা যদি আগাম গাড়িগুলিকে সতর্ক না করে অন্যত্র ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা না নিত তাহলে ওই ১৯ নম্বর জাতীয় সড়কে বুধবারের দুর্ঘটনায় বহু হতাহত হওয়ার আশঙ্কা ছিল।রাজ্যের জাতীয় সড়কগুলি দেখভাল করার যে কমিটি রয়েছে তাদের দায়িত্ব হল বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গার্ডওয়াল(Guardwall) গুলি স্বাস্থ্য পরীক্ষা করা। প্রতিমুহূর্তে জাতীয় সড়ক দিয়ে দ্রুত গতিতে যাতায়াত করে যানবাহন গুলি।

সে ক্ষেত্রে সঠিক সময় গার্ডোয়াল গুলির দেখভাল না হলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।এদিকের এই ঘটনার পর স্থানীয় তৃণমূল নেতা বাগবুল ইসলাম অভিযোগ করেছেন, রাস্তা তৈরীর সময় নিম্নমানের কাজের প্রতিবাদ করেছিল সাধারণ মানুষ কিন্তু বিজেপি নেতারা ঠিকাদারদের কাছ থেকে কাঠমানি খায় তার জন্যই রাস্তার এই বেহাল অবস্থা হয়েছে। অপরদিকে বিজেপির মুখপাত্র শান্তরূপ দে বলেন, তৃণমূলের এই অভিযোগ সঠিক নয় । কাটমানি খাওয়ার অভ্যাস শাসক দলে রয়েছে ।আমরা চাই তদন্ত হোক। যারা এই ঘটনায় যুক্ত, তাদের শাস্তি হোক।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত