রঙিন ফুলকপি চাষ করে তাক লাগিয়েছেন কোলাঘাটের কৃষক

Share:

নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট: পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকে ফুল সবজি উৎপন্ন হয় ঠিকই।তবে রঙিন ফুলকপির চাষ করে তাক লাগিয়েছেন এই কোলাঘাট ব্লকের বৃন্দাবনচক গ্রামের চাষি প্রমথ মাজী।এই প্রমথ বাবুর দীর্ঘদিন ধরেই নতুনত্ব চাষ করার প্রতি আগ্রহ ছিল । কখনো ক্যাপসিকাম, ব্রকলি, বিভিন্ন বিদেশি সবজি, চেরি টমেটো এরকম বিভিন্ন ধরনের নতুনত্ব চাষ করেছিলেন বেশ কয়েক বছর পূর্বে । তবে গত দু’বছর ধরে রঙিন ফুলকপি(Cauliflower) চাষ করার চেষ্টা চালিয়ে অবশেষে ফলন ধরিয়ে এলাকায় নজর কেড়েছেন বৃন্দাবনচক গ্রামের কৃষক বন্ধু প্রমথ মাজী।

একদিকে তিনি সাধারণ ফুলকপি এবং ব্রকলি চাষ করেছেন আর ঠিক পাশে প্রায় তিন হাজার এই রঙিন ফুলকপি চাষ করেছেন। প্রমথ বাবুর কথায়, সম্প্রতি কালে অতি বৃষ্টির ফলে বেশ কিছু চারা নষ্ট হয়। তারপরেও প্রায় আড়াই হাজার রঙিন ফুলকপি গাছ বাঁচাতে সক্ষম হন তিনি। প্রায় দিন ১৫ আগে থেকে ফলন উৎপন্ন হতে শুরু করেছে। হলুদ(Yellow) এবং বেগুনি (Violet)রংয়ের ফুলকপি উৎপন্ন হচ্ছে। আর এই উৎপাদিত ফুলকপি স্থানীয় কোলাঘাট, খুকুরদহ ও পাঁশকুড়ার সব্জী বাজারে বিক্রি করে থাকেন তিনি। প্রমথ বাবুর কথায়,তিনি এই রঙিন ফুলকপির দাম রীতিমতোই ভালোই পেয়ে থাকেন ।

যখন সাধারণ ফুলকপির বাজার মূল্য পাঁচ থেকে দশ টাকার মধ্যে চলছে, ঠিক এই সময় এই রঙিন ফুলকপি বাজারে সহজেই ৪০ টাকা করে বিক্রি করেছেন প্রমথ বাবু।এই রঙিন ফুলকপি স্বাদে ও গুনে যথেষ্টই কদর হয়েছে।তার কারণে এর বাজার মূল্য যথেষ্টই ভালো । প্রমথ বাবু জানান, আগামী বছর এই চাষের পরিমাণ আরও তিনি বৃদ্ধি করবেন। পাশাপাশি এই রঙিন ফুলকপি দেখবার জন্য ভিড় জমিয়েছেন এলাকার সাধারণ মানুষসহ স্থানীয় কৃষকেরাও। সকলেই সেই ফুলকপির ক্ষেতে সেলফি তুলতে ভিড় জমাচ্ছেন দুবেলা।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের