চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভেদাভেদের ঊর্দ্ধে সম্প্রীতির বার্তা! নিয়ামতপুরে দেবীর সঙ্গেই পুজো পিরের দরগাতেও

নিজস্ব প্রতিনিধি : ধর্ম যার যার, উৎসব সবার। এমনই শব্দবন্ধের সঙ্গে এখন পরিচিত সবাই। কিন্তু ১০০ বছরের বেশি সময় ধরে সম্প্রীতির বার্তাই দিয়ে আসছে কুলটির নিয়ামতপুরের দেবীমন্দির সর্বজনীন দুর্গোৎসব। চারদিন ধরে মা দুর্গার আরাধনার সঙ্গে পুজো হয় মন্দির সংলগ্ন পীরের দরগাতেও। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

অনুমান করা হয় প্রায় দেড়শো বছর আগে নিয়ামতপুরে প্রতিষ্ঠা হয়েছিল দেবী মন্দিরের। এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রভাসন্ত ব্রহ্মচারী। মন্দির চত্বরেই ঠাঁই দিয়েছিলেন শামসুল সুলতান পির-কে। দুই পক্ষই নিজের নিজের ধর্মীয় রীতি মেনে চলেছে। পীরের মৃত্যু হলেও তাঁর সাধনক্ষেত্রকে সযত্নে রেখেছিলেন প্রভাসন্ত। তাঁর মৃত্যুর পরেও পরিস্থিতির বদল হয়নি। এখনও মন্দিরের চত্বরেই রয়েছে পীরের দরগা। পুজোর চারদিন দেবীকে যেমন ফুল, বেলপাতা, নৈবেদ্য দেওয়া হয়, তেমন নৈবেদ্য দেওয়া হয় পিরের দরগাতেও। উৎসবের কয়েকদিন মন্দির চত্বর হয়ে ওঠে মিলনমেলা।

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হচ্ছে, পিরবাবার দরগা সঅন্যত্র সরানোর চেষ্টা হয়েছে। কিন্তু কোনওভাবেই সেটা সম্ভব হয়নি। যখনই দরগা সরানোর চেষ্টা হয়েছে, তখন কোনও না কোনও অঘটন ঘটেছে। ফলে কেউ আরল চেষ্টা করেনি। মন্দির চত্বরেই রয়ে গিয়েছে পিরবাবার দরগা। নিয়ম মেনে দুর্গা আরাধনা করা হয়। পাশাপাশি নৈবেদ্য সাজিয়ে পুজো হয় দরগাতেও। ভক্ত সমাগমও হয় বিস্তর। ষষ্ঠী থেকে দশমীর পর্যন্ত লক্ষাধিক মানুষের ভিড় হয় এখানে। ব্যস্ত জিটি রোডের ধারে মন্দির হওয়ায় ভক্তদের এবং যান চলাচলে সমস্যা যাতে না হয়, সেদিকে খেয়াল রাখেন ২ সম্প্রদায়ের যুবকরা।

দশমীতে প্রতিমার নিরঞ্জনে থাকেন সব ধর্মের মানুষ। মন্দির কমিটি ও পূজো আয়োজকদের মাথায় পাগড়ি পরিয়ে সম্মান জানান স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষজন। মহা সমারোহের সঙ্গে সম্প্রীতির বার্তা বহন করে আসছে কুলটির এই পুজো।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ