লটারির টিকিট কেড়ে নেওয়া হয়েছিল, অনুব্রতর বিরুদ্ধে বড়সড় অভিযোগ

অভিযোগ ছিল, লটারির নামে আসলে কালো টাকা সাদা করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার আরও এক বড়সড় অভিযোগ অনুব্রত মণ্ডলের (ANUBRATA MONDAL) বিরুদ্ধে। লটারি (LOTTERY) না কি জিতেছিলেন বড় শিমুলপুরের নূর আলি। এমনটাই দাবি করেছেন তাঁর বাবা কটাই শেখ। অভিযোগ, ভয় দেখিয়ে সেই লটারির টিকিট কেড়ে নেওয়া হয়েছিল। তবে অভিযোগের সত্যতা যাচাই করছে সিবিআই (CBI)। বৃহস্পতিবারের এই খবরে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

অনুব্রত মণ্ডল বারবার লটারি জিতেছেন। এই অভিযোগ ছিল সিবিআইয়ের। অনুব্রত টিকিট কিনেছিলেন কি না, তা জানতে তদন্তে নেমেছিল সিবিআই। অভিযোগ ছিল, লটারির নামে আসলে কালো টাকা সাদা করা হয়েছিল। অভিযোগ, অন্যের টিকিট নিয়ে নিজের নামে চালিয়েছিলেন কেষ্ট।

জানা গিয়েছে, গত বুধবার রাতেই তদন্তকারী আধিকারিকরা পৌঁছেছিলেন রতনপুর গ্রামের অস্থায়ী ক্যাম্পে। পরের দিন সকালে তাঁরা গিয়েছিলেন নূর আলির বাড়িতে। তলব করা হয়েছিল নূর ও তাঁর দাদাক মিঠুনকে। সেই মত হাজিরাও দিয়েছিলেন তাঁরা। তবে নূর ও মিঠুনের বাবার অভিযোগ, লটারি জিতেছিলেন নূর। পুরস্কারের মূল্য ছিল, ১ কোটি টাকা। সেই টিকিট কেড়ে নেওয়া হয়েছিল। বলা হয়েছিল, বিনিময়ে ৭ লক্ষ টাকা দেওয়া হবে। তবে স্থানীয় একজনের দাবি ৭ লক্ষ নয় ৮৩ লক্ষ টাকা পেয়েছিলেন নূর। অভিযোগ, ভয়ে প্রায় একসপ্তাহ গ্রাম ছেড়ে পালিয়েছিলেন তাঁরা।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর